…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

পঞ্চগড়ে ১৫ মিনিটের শিলাবৃষ্টিতে ৮৫ হেক্টর পাকা আমন ধানের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ে ১৫ মিনিটের শিলাবৃষ্টিতে ৮৫ হেক্টর পাকা আমন ধানের ক্ষতি
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের আকস্মিক শিলাবৃষ্টিতে চার উপজেলায় ৮৫ হেক্টর জমির পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলার আঘাতে ধানের শীষ ঝরে পড়েছে, পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে; কোথাও আবার বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কেটে রাখা ধান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন ক্ষয়ক্ষতির এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর দুই দফায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয় জেলার বিভিন্ন এলাকায়। এতে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, বোদা ও আটোয়ারী উপজেলার পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়।

উপ-পরিচালক আব্দুল মতিন জানান, শিলাবৃষ্টিতে তেঁতুলিয়া উপজেলায় ৫০ হেক্টর, আটোয়ারীতে ২০ হেক্টর, বোদা উপজেলায় ১০ হেক্টর এবং পঞ্চগড় সদরে ৫ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠপর্যায় থেকে ক্ষতিগ্রস্ত ফসলের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বিস্তারিত প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সরেজমিনে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর দৌলতপুর এলাকায় গিয়ে দেখা গেছে, শিলাবৃষ্টিতে কৃষকের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝাঁকুয়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক খয়রুল আলম বলেন, বুধবার সন্ধ্যার দিকে তাঁদের এলাকায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে এবং এতে তাঁর ব্যাপক ক্ষতি হয়েছে। সকালে ধানখেতে গিয়ে মাটিতে ধান পড়ে থাকতে দেখে তিনি ভেঙে পড়েন। ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন তিনি; এখন উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে যাবে বলে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

স্থানীয় কৃষকেরা জানান, সারা বছরের খাদ্য সংস্থান ও সংসারের ব্যয় মেটানোর আশায় তাঁরা আমন ধান চাষ করেছিলেন। ধান কাটার ঠিক আগমুহূর্তে এমন ক্ষতিতে প্রত্যাশিত আয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং অনেকেই বড় ধরনের আর্থিক লোকসানের আশঙ্কা করছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলছেন, ফসলের এই ক্ষতি পুষিয়ে নেওয়া তাঁদের পক্ষে কঠিন। সরকারি সহায়তা পেলে দুর্যোগের ক্ষতি কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা। উৎপাদন খরচ তুলতে না পারার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষকেরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় মোট ১ লাখ ৪৫ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ধান কাটা বাকি থাকা ৭১ হাজার ২৭৫ হেক্টর জমির মধ্যে ৮৫ হেক্টর জমির ফসল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, নিলামে বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়
কৃষি

কুয়াকাটায় জেলের জালে ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ, নিলামে বিক্রি ৮ হাজার ৫১০ টাকায়

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা এক জেলের জালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ। তীরে ভিড়তেই মাছটি আড়তদার…

সুনামগঞ্জে এক মণ ধান বিক্রি করে মিলছে মাত্র এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে বিপাকে হাওরের কৃষকেরা
কৃষি

সুনামগঞ্জে এক মণ ধান বিক্রি করে মিলছে মাত্র এক কেজি বীজ, বোরো আবাদ নিয়ে বিপাকে হাওরের কৃষকেরা

সুনামগঞ্জে মাঝারি মানের ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকা দরে। এর বিপরীতে এক কেজি ভালো জাতের ধানের বীজের দাম ৬০০ টাকা। অর্থাৎ এক মণ ধান বিক্র…

কৃষি

নাটোর সুগার মিলে আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুম শুরু, হুইপ দুলু বললেন কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে

নাটোর সুগার মিলসে ২০২৬-২০২৭ আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুমের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়ায় মিলের কেইন ক্যার…

২৭ দিন বন্ধের পর আনোয়ারায় সিইউএফএলে আবার ইউরিয়া উৎপাদন, দিনে সাড়ে চার কোটি টাকার সার
কৃষি

২৭ দিন বন্ধের পর আনোয়ারায় সিইউএফএলে আবার ইউরিয়া উৎপাদন, দিনে সাড়ে চার কোটি টাকার সার

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল…