…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ রাঙ্গামাটির লেকার্স স্কুলের ৩২ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ রাঙ্গামাটির লেকার্স স্কুলের ৩২ শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

বঙ্গভবন পরিদর্শন কর্মসূচির দ্বিতীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে রাঙ্গামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গেছে। দলটি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছে এবং বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছে।

প্রতিনিধিদলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরাও ছিল। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলামের নেতৃত্বে ৩২ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক এই পরিদর্শনে অংশ নেন।

সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর আওতায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকরা বঙ্গভবন পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বলেন, বাংলাদেশ খুব ধনী দেশ নয়। তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যে পেশাতেই নিয়োজিত হোক না কেন, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা সবার আগে চিন্তা করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, তাদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ‘তোমরা এত দূর থেকে বঙ্গভবনে এসেছো, তোমরা বঙ্গভবন সম্পর্কে জানতে এসেছো—এতে আমি খুব খুশি হয়েছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।’

তিনি বলেন, শিক্ষার্থীদের দেশ, দেশের ইতিহাস এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হয় সে সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে পারবে এবং দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।

রাষ্ট্রপতি বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়ে তাদের কাছে জানতে চান। তিনি বঙ্গভবনের তোষাখানা, চিড়িয়াখানাসহ বিভিন্ন স্থাপনা তারা ঘুরে দেখেছে কি না, তা জানতে চান। বঙ্গভবনে সাবেক রাষ্ট্রপতিদের পাশাপাশি অনেক গুণী ও বিশিষ্ট ব্যক্তির ছবিও সংরক্ষিত রয়েছে উল্লেখ করে তিনি এসব ঐতিহাসিক স্মারক সম্পর্কে ধারণা নেওয়ার ওপর গুরুত্ব দেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় অংশ নেন। পরে রাষ্ট্রপতি তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

এ সময় রাষ্ট্রপতি রাঙ্গামাটি সফরের আগ্রহ প্রকাশ করে বলেন, ‘রাঙ্গামাটি যাওয়ার আমার ইচ্ছা ছিল। সময়-সুযোগ হলে আমি রাঙ্গামাটি সফর করব।’

পরিদর্শনকালে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোঃ শাহ জালাল, তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ঝিনাইদহে আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে-ক্রাফট প্রদর্শনী, ১৭ স্টলে সাড়ে ৩৫০ শিল্পকর্ম

ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার আল-কলম মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লে ও ক্রাফটের শিল্পকর্মের ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে তৈ…

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

শিক্ষা

ঠাকুরগাঁওয়ে ছয় স্কুলের শিক্ষার্থীদের হাতে বই, বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ

ঠাকুরগাঁও জেলায় সম্প্রসারণ করা হয়েছে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচি। স্কুলশিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গ…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…