…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ঘরের মাঠে অভিষেকে গোল করে ফারহান বললেন, ‘এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি’

নিজস্ব প্রতিবেদক
ঘরের মাঠে অভিষেকে গোল করে ফারহান বললেন, ‘এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি’
ছবি: সংগৃহীত

দৃষ্টিনন্দন এক গোল করে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মন জিতে নিয়েছেন ফারহান আলী ওয়াহিদ। প্রতিপক্ষের ফুটবলারদের কাটিয়ে চোখধাঁধানো গোলটির পর দেশের মাঠে তাঁর অভিষেক নিয়ে আজ বাফুফের ভিডিও বার্তায় নিজের অভিজ্ঞতার কথা বলেছেন তিনি।

ফারহান বলেন, ‘নিজের মাঠে অভিষেকেই গোল করতে পারা সত্যিই অসাধারণ এক অনুভূতি। এটা আমার, পরিবার এবং সমর্থকদের জন্যও ভীষণ গর্বের মুহূর্ত। সব মিলিয়ে আমার জন্য দারুণ এক স্মরণীয় মুহূর্ত। পুরো স্টেডিয়ামজুড়ে সমর্থকদের কণ্ঠে নিজের নামের স্লোগান শুনতে পাওয়াটা ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। এমন কিছু আগে কখনো অনুভব করিনি। অনুভূতিটা যেন পরাবাস্তব, এখনো বিশ্বাস করতে কষ্ট হয়। ইনশা আল্লাহ, ভবিষ্যতেও এমন আরও অনেক মুহূর্ত উপহার দিতে চাই।’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণের অন্যতম বড় আকর্ষণ হয়ে ওঠেন ফারহান। ফুলহ্যামের একাডেমিতে বেড়ে ওঠা এই তরুণকে ঘিরে প্রত্যাশা ছিল আগে থেকেই। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপে তাঁকে যথাযথভাবে ব্যবহার করতে না পারায় কোচ টমাস ডুলিকে নিয়ে সমালোচনাও হয়েছিল। এবার ফারহানকে শুরুর একাদশে সুযোগ দেন কোচ, আর সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই তরুণ।

ম্যাচের ৫৩তম মিনিটে বক্সের মধ্যে প্রতিপক্ষ শ্রীলঙ্কার চার ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন ফারহান। বাঁ প্রান্ত দিয়ে তাঁর গতি, বলের ওপর নিয়ন্ত্রণ, ড্রিবলিং এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে ওঠার দৃশ্য ছিল উপভোগ্য।

তাঁর আত্মবিশ্বাস, দ্রুত দিক পরিবর্তন এবং বল নিয়ে বক্সে ঢুকে পড়ার দক্ষতা বাংলাদেশের আক্রমণে নতুন মাত্রা যোগ করেছে। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার ফারহানের পায়ের কাজ ও প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার দক্ষতা মাঠে মুগ্ধতা ছড়িয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ
খেলা

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখনো বিষাদের ছায়া, ড্রেসিংরুমে পিনপতন নীরবতা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন …

খেলা

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় অনুষ্ঠিত ম্যাচে বড় …

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন
খেলা

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তানের মিডফি…

৮৬ মিনিটে সামাদের গোলে স্বপ্নভঙ্গ: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০তে হেরে বিদায় বাংলাদেশের
খেলা

৮৬ মিনিটে সামাদের গোলে স্বপ্নভঙ্গ: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০তে হেরে বিদায় বাংলাদেশের

শেষ মুহূর্তের এক গোলে ভেঙে গেল বাংলাদেশের ২১ বছরের অপেক্ষা। শনিবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের…