…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় খই খই সাই মারমা, বললেন প্রথম পুরস্কারের আনন্দই আলাদা

নিজস্ব প্রতিবেদক
বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় খই খই সাই মারমা, বললেন প্রথম পুরস্কারের আনন্দই আলাদা
ছবি: সংগৃহীত

টেবিল টেনিসে দক্ষিণ এশিয়ার বাইরে প্রথম আন্তর্জাতিক পদক জয় আর ঘরোয়া প্রতিযোগিতায় একের পর এক সাফল্য—গত বছরটা দারুণ কেটেছে খই খই সাই মারমার। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন সিটি গ্রুপ–প্রথম আলো বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।

জীবনে প্রথমবার এমন পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত খই খই। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস হলে পুরস্কার হাতে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘এমন পুরস্কার আগে পাইনি। প্রথম পুরস্কারে আনন্দটাও একটু বেশি। তবে কোন পুরস্কার পাব, তা জানতাম না। তাই একটু ভয়ও লেগেছিল। ঘোষণার আগমুহূর্তে তো চিন্তায় পড়ে যাই। যা-ই হোক, ভালোই লাগছে। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রেরণা জোগাবে।’

খই খইয়ের এই স্বীকৃতির পেছনে সবচেয়ে বড় অবদান গত বছরের নভেম্বরে রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে পাওয়া রুপার পদক। জাভেদ আহমেদের সঙ্গে মিশ্র দ্বৈতে রুপা জিতে বাংলাদেশের টেবিল টেনিসে নতুন ইতিহাস গড়েন তিনি। দক্ষিণ এশিয়ার বাইরে এটিই বাংলাদেশের টেবিল টেনিসের প্রথম আন্তর্জাতিক পদক।

আন্তর্জাতিক সাফল্যের পাশাপাশি ঘরোয়া প্রতিযোগিতাতেও নিজের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন খই খই। প্রাইজমানি র‍্যাঙ্কিং টুর্নামেন্টে তিনি একক, জুনিয়র ও সিনিয়র দলগত ইভেন্টে সোনা জিতেছেন।

একমি কাপ টেবিল টেনিসে জুনিয়র একক ও সিনিয়র দলগত ইভেন্টে এবং প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিসে নারী একক ও দলগত ইভেন্টেও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

ঘরোয়া প্রতিযোগিতায় তাঁর সবচেয়ে বড় সাফল্য ৪০তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে। গত জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আটটি ইভেন্টে অংশ নিয়ে আটটিতেই পদক জেতেন খই খই। এর মধ্যে ছয়টি সোনা, একটি রুপা ও একটি ব্রোঞ্জ। জুনিয়র ও সিনিয়র—দুই বিভাগের এককেও চ্যাম্পিয়ন হন তিনি।

সাফল্যের স্বীকৃতি পেয়ে আত্মবিশ্বাসও কিছুটা বেড়েছে তাঁর। খই খইয়ের চোখ এখন আরও বড় মঞ্চে।

আগামী বছর পাকিস্তানে হবে এসএ গেমস। সেই প্রতিযোগিতায় প্রথমবার অংশ নেওয়ার স্বপ্ন দেখছেন খই খই। নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘সামনে এসএ গেমস। আগে কখনো এসএ গেমসে আমি খেলিনি। এবার যদি দলে সুযোগ পাই, তাহলে ভালো কিছু করার চেষ্টা করব। অন্তত একটি পদক তো জিততে চাইবই।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ
খেলা

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখনো বিষাদের ছায়া, ড্রেসিংরুমে পিনপতন নীরবতা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন …

খেলা

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় অনুষ্ঠিত ম্যাচে বড় …

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন
খেলা

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তানের মিডফি…

৮৬ মিনিটে সামাদের গোলে স্বপ্নভঙ্গ: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০তে হেরে বিদায় বাংলাদেশের
খেলা

৮৬ মিনিটে সামাদের গোলে স্বপ্নভঙ্গ: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০তে হেরে বিদায় বাংলাদেশের

শেষ মুহূর্তের এক গোলে ভেঙে গেল বাংলাদেশের ২১ বছরের অপেক্ষা। শনিবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের…