…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

রাজধানীর বাজারে শীতের সবজির দাম কমছে, সপ্তাহে কেজিতে ৩ টাকা বেড়েছে মোটা চালের দাম

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাজারে শীতের সবজির দাম কমছে, সপ্তাহে কেজিতে ৩ টাকা বেড়েছে মোটা চালের দাম
ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতের বিভিন্ন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। তবে গত এক সপ্তাহের মধ্যে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে ৫০ থেকে ৫৮ টাকা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিক্রেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে শীত নামা শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ সব এলাকায় শীত নামতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে। সাধারণত শীতের মৌসুম পুরোপুরি শুরু হলে সবজির উৎপাদন ও সরবরাহ বেশি থাকে, তখন দামও তুলনামূলক কমে যায়।

ভালো লাভের আশায় অনেক কৃষক আগাম সবজি চাষ করেন। রাজধানীর বাজারে এখন আসতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতকালীন বিভিন্ন ধরনের সেই আগাম সবজি। সরবরাহ বাড়ায় এসব সবজির দাম আগের তুলনায় কমতে শুরু করেছে।

সরকারি সংস্থা টিসিবির তথ্য অনুসারে, গত এক সপ্তাহের মধ্যে বাজারে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বেড়ে ৫০ থেকে ৫৮ টাকা হয়েছে। একই সময়ে চিনির দাম কেজিতে ২ টাকা বেড়ে ১১০ থেকে ১১৫ টাকা হয়েছে।

গত দুই সপ্তাহের মধ্যে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দামও। বাজারে কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি কেজিতে ১৯০ থেকে ২০০ টাকা বিক্রি হয়েছিল। গত দুই সপ্তাহে এ দাম কেজিতে ২০ টাকা কমে ১৭০ থেকে ১৮০ টাকা হয়েছে।

ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দামও প্রতি ডজন ১০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

গতকাল সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী তাজুল ইসলামের সঙ্গে। ওই সময় তার হাতে থাকা বাজারের ব্যাগে ছিল একটি মাঝারি আকারের ফুলকপি আর আধা কেজি শিম, যা কিনতে তার খরচ হয়েছে ৬৫ টাকা। এর মধ্যে ফুলকপি কিনেছেন ৩৫ টাকায়, আর আধা কেজি শিম ৩০ টাকায়। এই বাজারের সঙ্গে আধা কেজি মুলা ও এক আঁটি লালশাক নিলে খরচ দাঁড়াবে ১০০ টাকা।

বাজারে আসা নতুন দেশি টমেটো আর আলু ছিল ওই দোকানে, কিন্তু তা কেনেননি তাজুল ইসলাম। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন টমেটোর কেজি ১৪০ টাকা। আর নতুন আলুর কেজি ১২০ টাকা। এগুলো কিনলে অন্য বাজার আর করা যাবে না। কিছুদিন পর দাম কমলে তখন কিনব।’

বিক্রেতারা জানিয়েছেন, বাজারে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতের বিভিন্ন সবজির সরবরাহ বাড়ছে। এগুলো শীতের আগাম সবজি, এ কারণে দাম কিছুটা বেশি। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন তারা।

ইতিমধ্যে বেশ কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। দুই সপ্তাহ আগে বড় আকারের ফুলকপির দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা, যা গতকাল ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে। নতুন আলুর দামও কেজিতে ৩০ টাকা কমে ১২০ টাকা হয়েছে, তবে পুরোনো আলুর দাম কম—কেজি মাত্র ২০ থেকে ২৫ টাকা।

কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকা হয়েছে। বাজারে নতুন মৌসুমের দেশি টমেটো উঠতে শুরু করেছে, কেজি এখন ১২০ থেকে ১৩০ টাকা। আর আমদানি করা টমেটো বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। অন্যান্য সবজি আগের দামে স্থিতিশীল রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরও কমানোর চেষ্টা চলছে: গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। শনি…

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি প্রতিনিধিদল ভারতে গি…

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতি ও ব্যবসা

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি…

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মত…