…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

খাজার অভিযোগ ‘১০০ শতাংশ ভুল’, স্যান্ডপেপার বিতর্কে কড়া জবাব কামিন্সের

নিজস্ব প্রতিবেদক
খাজার অভিযোগ ‘১০০ শতাংশ ভুল’, স্যান্ডপেপার বিতর্কে কড়া জবাব কামিন্সের
ছবি: সংগৃহীত

২০১৮ সালের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে উসমান খাজার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন, খাজার এমন দাবি সরাসরি নাকচ করেছেন তিনি।

চলতি সপ্তাহে প্রকাশিত আত্মজীবনীতে পুরোনো সেই বিতর্ক নতুন করে সামনে এনেছেন সদ্য অবসর নেওয়া খাজা। তাঁর দাবি, বলের সুইং বাড়াতে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। এমনকি কামিন্সও বিষয়টি জানতেন বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার সংবাদ সম্মেলনে খাজার বক্তব্যের কড়া জবাব দেন কামিন্স। তিনি বলেন, উসমান যখন বলছে সবাই বিষয়টি জানত, তখন সে যদি বোঝাতে চায় মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি জানা ছিল, তাহলে সে ১০০ শতাংশ ভুল বলছে। গত আট বছর ধরে তিনি একই কথা বলে আসছেন, এমন কিছু ঘটছে তা তিনি জানতেন না।

খাজার অভিযোগের আরও একটি দিক নিয়ে আপত্তি তুলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্সের দাবি, তাঁকে বল টেম্পারিংয়ের পরিকল্পনার অন্যতম কারিগর হিসেবে তুলে ধরেছেন খাজা, যা সম্পূর্ণ ভিত্তিহীন। কামিন্স বলেন, তিনি ও অন্যরা স্যান্ডপেপার ব্যবহার করে বল টেম্পারিংয়ের পরিকল্পনার মূল কারিগর ছিলেন, এমন দাবি পুরোপুরি ভিত্তিহীন ও সম্পূর্ণ বাজে কথা।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের ঘটনা প্রকাশ্যে আসে। তবে খাজার দাবি, পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টেও একই কৌশল ব্যবহার করা হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে অবশ্য বলা হয়েছিল, পরিকল্পনা সম্পর্কে জানতেন কেবল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ঘটনার পর তিনজনকেই দেশে ফেরত পাঠানো হয় এবং নিষেধাজ্ঞা দেওয়া হয়।

খাজার বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্নার। তবে সে সময়ের প্রধান কোচ ড্যারেন লেম্যান ও ব্যাটিং কোচ গ্রায়েম হিক অভিযোগ অস্বীকার করেছেন। হিক খাজার দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলেছেন। মিচেল স্টার্কও জানিয়েছেন, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়ে তাঁদের কোনো ধারণা ছিল না।

খাজার অভিযোগ প্রকাশের ধরন নিয়েও অসন্তোষ জানিয়েছেন কামিন্স। তাঁর মতে, এত বছর পর এমন গুরুতর অভিযোগ তোলার ক্ষেত্রে খাজা দায়িত্বশীল আচরণ করেননি। কামিন্স বলেন, উসমান তাঁর বন্ধু, কিন্তু বন্ধুর জীবন ও সুনামের বিষয় নিয়ে আরেক বন্ধু হালকাভাবে কথা বলতে পারে না। নিজের বইয়ে খাজা তাঁর ও আরও অনেকের জীবন ও সুনামের বিষয়টি হালকাভাবে নিয়েছেন। তাঁর মনে হয়, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সঙ্গেও খাজা একই কাজ করেছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ
খেলা

‘খেলোয়াড়রা রোবট নয়’—চাপেই ভাঙল বাংলাদেশ, সমর্থন চালিয়ে যেতে বললেন পাকিস্তান কোচ

জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তখনো বিষাদের ছায়া, ড্রেসিংরুমে পিনপতন নীরবতা। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন …

খেলা

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় অনুষ্ঠিত ম্যাচে বড় …

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন
খেলা

শেষ মুহূর্তের গোলে সাফের ফাইনালের স্বপ্ন ভাঙল বাংলাদেশের, গ্যালারিতে আগুন

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তানের মিডফি…

৮৬ মিনিটে সামাদের গোলে স্বপ্নভঙ্গ: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০তে হেরে বিদায় বাংলাদেশের
খেলা

৮৬ মিনিটে সামাদের গোলে স্বপ্নভঙ্গ: সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০তে হেরে বিদায় বাংলাদেশের

শেষ মুহূর্তের এক গোলে ভেঙে গেল বাংলাদেশের ২১ বছরের অপেক্ষা। শনিবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের…