…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মহাখালীর সাততলা বস্তিতে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ ও মহড়া, শেখানো হলো আগুন নেভানোর কৌশল

নিজস্ব প্রতিবেদক
মহাখালীর সাততলা বস্তিতে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ ও মহড়া, শেখানো হলো আগুন নেভানোর কৌশল
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে করণীয় এবং আগুন নেভানোর কৌশল সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় সংসদীয় আসন ঢাকা-১৭-এর অন্তর্ভুক্ত সাততলা বস্তিতে এই প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হয়।

মহড়ার শুরুতে বস্তিবাসীদের অগ্নিকাণ্ড প্রতিরোধে করণীয়, দুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে করণীয়, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের নিয়ম এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়।

পরে গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর পদ্ধতি প্রদর্শন করা হয় এবং বস্তিবাসীদের দিয়ে তা অনুশীলন করানো হয়।

এরপর ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি বস্তিবাসী, এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের সদস্যরা অংশ নেন।

মহড়া শেষে বক্তব্য দেন ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলু মিয়া, সিনিয়র সহ-সভাপতি শরীফ ভূঁইয়া ও ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।

পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অগ্নিনিরাপত্তা বিষয়ে গণসংযোগ চালান।

এ সময় অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে সবাইকে জানানো হয় এবং নম্বরটি সংবলিত স্টিকার বিভিন্ন স্থানে লাগানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার ফয়সলুর রহমান, মো. আব্দুল মন্নানসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…

জাতীয়

ঢাকাকে শান্তি ও উন্নয়নের মডেল করতে চান ডিএসসিসি প্রশাসক, বেইলি রোডে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)…

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে
জাতীয়

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার সকালে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিক্ষ…

সদরঘাট থেকে চাঁদপুর মোহনা: লঞ্চে ১,১৫০ বন্ধুর দিনব্যাপী মিলনমেলা বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে
জাতীয়

সদরঘাট থেকে চাঁদপুর মোহনা: লঞ্চে ১,১৫০ বন্ধুর দিনব্যাপী মিলনমেলা বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে

নদীর বুকে দিনব্যাপী বন্ধুত্বের মিলনমেলা বসেছিল শুক্রবার। প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অনুষ্ঠান 'এসো মিলি জলধারায় ২.০'-তে অংশ…