…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

রাজশাহীতে নারী সার্জেন্টের হিসাবে কোচিং সেন্টার থেকে ৪৯ লাখ টাকা, উৎস নিয়ে রহস্য

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে নারী সার্জেন্টের হিসাবে কোচিং সেন্টার থেকে ৪৯ লাখ টাকা, উৎস নিয়ে রহস্য
ছবি: সংগৃহীত

রাজশাহীর একটি কোচিং সেন্টার থেকে অর্ধকোটি টাকা গেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একজন নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে। কেন বা কী কারণে তিনি এই বিশাল অঙ্কের টাকা নিয়েছেন, তা তিনি জানাতে চাননি।

এই সার্জেন্টের নাম সাবিহা আক্তার। তিনি যে প্রতিষ্ঠান থেকে টাকা নিয়েছেন, সেটির নাম নিউরন নার্সিং কোচিং সেন্টার। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে তিনি যখন সার্জেন্ট সাবিহাকে টাকা দেন, তখন তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

এক্সিম ব্যাংকের স্টেটমেন্টে দেখা যাচ্ছে, ২০২২ সালের ৩০ আগস্ট নিউরন নার্সিং কোচিং সেন্টার নামের ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা করা হয়। এরপর একই দিন সার্জেন্ট সাবিহা আক্তারের হিসাবে ৪৯ লাখ টাকা ট্রান্সফার করা হয়। এই বিশাল অঙ্কের লেনদেন নিয়ে রহস্য দেখা দিয়েছে।

কোচিং সেন্টার থেকে তাঁর ব্যাংক হিসাবে এই টাকা যাওয়ার বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার বলেন, তাঁর অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে। এই টাকার উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি টাকা দিয়েছেন, তাঁকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’

সম্প্রতি আরএমপির ট্রাফিক অফিসে ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের কক্ষে তাঁর সামনেই এই বক্তব্য দেন সার্জেন্ট সাবিহা আক্তার।

পরদিন মঙ্গলবার রাত ৯টায় তিনি নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে যান। একটি ডেন্টাল কেয়ারের সামনে সাইফুল ইসলামের মুখোমুখি বসে সাবিহাকে কথা বলতে দেখা যায়। তখন তিনি ইউনিফর্মে ছিলেন।

সাবিহার ব্যাংক হিসাবে বড় অঙ্কের এই অর্থ স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম প্রথমে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। পরে এই অর্থের উৎস জানতে চাইলে তিনি বলেন, সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিল, কিন্তু সে সরাসরি তার কাছ থেকে টাকাটা নিতে চায়নি। এজন্য ওই ব্যক্তি তাঁকে নগদ টাকা দেন। তিনি সেটা তাঁর ব্যাংক হিসাবে নিয়ে সাবিহার হিসাবে ট্রান্সফার করে দিয়েছেন। তাঁর ভাষায়, ‘এখন উপকার করতে গিয়ে আমিই বিপদে।’

রাজশাহীতে এই নারী সার্জেন্টের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রহস্যজনক এই লেনদেনের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন। তিনি বলেন, ট্রাফিক বিভাগে দুর্নীতি হয়, এটা সবার জানা কথা। ওপর মহল থেকে নিচের মহল, সবাই কোনো না কোনোভাবে সুবিধাভোগী হয়। কাজেই আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকলে তার তদন্ত হওয়া প্রয়োজন।

জানতে চাইলে আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, সার্জেন্ট সাবিহা তাঁকে জানিয়েছেন, এ রকম কোনো লেনদেন তিনি করেননি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরও কমানোর চেষ্টা চলছে: গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। শনি…

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি প্রতিনিধিদল ভারতে গি…

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মত…

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতি ও ব্যবসা

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি…