…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

আনতালিয়ায় ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: পাট-ওষুধ রপ্তানি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আনতালিয়ায় ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: পাট-ওষুধ রপ্তানি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন চাইল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের আমদানি বাড়াতে ইসোয়াতিনির প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দেশটির স্বাস্থ্যখাতের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে ওষুধ আমদানির প্রস্তাব দিয়েছেন তিনি।

তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রী রাসেল ডলামিনির সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন প্রতিমন্ত্রী।

শুক্রবার (১৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরে শামা ওবায়েদ বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের।

জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে ইসোয়াতিনির প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ইস্যুতে দুই দেশের অগ্রাধিকার প্রায় একই।

এ সময় কপ-৩১ থেকে আফ্রিকার দেশ ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ-৩২ পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে পাটকে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করায় ইসোয়াতিনি সরকারের প্রশংসা করে তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশি পাট ও পাটজাত পণ্য ব্যবহার করা যেতে পারে।

এ বিষয়ে আলোচনার পাশাপাশি ইসোয়াতিনির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পরিবেশবান্ধব উদ্যোগ তুলে ধরে ইসোয়াতিনিকে আরও বেশি টেকসই ও সাশ্রয়ী পোশাক আমদানির আহ্বানও জানান শামা ওবায়েদ।

স্বাস্থ্যখাতে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের ওষুধশিল্প ১৫০টিরও বেশি দেশে মানসম্মত ও সাশ্রয়ী ওষুধ রপ্তানি করছে। ইসোয়াতিনির স্বাস্থ্যখাতের চাহিদা পূরণে বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত।

বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যে যোগাযোগ এবং বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

পাশাপাশি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ইসোয়াতিনির অব্যাহত সমর্থন কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠক শেষে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীকে পাটের কাপড়ে তৈরি একটি জ্যাকেট উপহার দেন শামা ওবায়েদ। উপহারটি পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পাটপণ্যের প্রচারে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ
জাতীয়

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে শনিবার আয়োজিত এক মেজবানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। নুরুদ্দীন খান ওয়েলফেয়…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…