…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহতের অভিযোগ
ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে দুই ভাইয়ের মধ্যে বিরোধের একপর্যায়ে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশির বাবু বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য ছিলেন। তিনি বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের জনপ্রিয় ও দক্ষ ড্রামার ছিলেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোরশেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম দিলির মোল্লার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি পক্ষের বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন তাদের ৩২ শতক জমি লিখে দিয়ে বিরোধের মীমাংসা করেন। ওই জমি নিয়ে মোরশেদ আলম দিলির মোল্লার দুই ছেলে জহিরুল আলম বিপুল মোল্লা ও সাব্বির মোর্শেদ শিশির মোল্লার মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

সূত্রমতে, বৃহস্পতিবার দিবাগত রাতে এ বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে শিশির বাবু আহত হন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ওই রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশির বাবুর স্ত্রীর অভিযোগ, তার স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা বেধড়ক মারধর করেন। একপর্যায়ে শিশির মাটিতে পড়ে গেলে বিপুল তার বুকের ওপর উঠে লাফালাফি করেন। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরও তাকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে নিহতের ভাই জহিরুল ইসলাম বিপুল মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান শুক্রবার দুপুরে জানান, দুই ভাইয়ের মধ্যে মারামারি এবং পরবর্তী সময়ে একজনের মৃত্যুর বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষের পর ১০ যানবাহনের ধাক্কা, আহত শতাধিক
জাতীয়

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষের পর ১০ যানবাহনের ধাক্কা, আহত শতাধিক

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ১০টি যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ট…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…