…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামের আকবরশাহে চেকপোস্টে ৫ কোটি ৩৬ লাখ টাকার স্বর্ণসহ সুধীর কুমার ধর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আকবরশাহে চেকপোস্টে ৫ কোটি ৩৬ লাখ টাকার স্বর্ণসহ সুধীর কুমার ধর গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সুধীর কুমার ধর (৪১)। তিনি বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপাল ধরের ছেলে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় সুধীর কুমার ধরকে গ্রেপ্তার করে তল্লাশি করা হলে তাঁর হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার সুধীর কুমার ধরের বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে
আইন ও অপরাধ

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে কাঠ বহনকারী ট্রাক আটকে চেকিংয়ের নামে বড় অঙ্…

চট্টগ্রামে কালো রং করা গিয়ার-আকৃতির চাকতিতে মিলল সাড়ে ৫ কোটি টাকার সোনা, গ্রেপ্তার ১
আইন ও অপরাধ

চট্টগ্রামে কালো রং করা গিয়ার-আকৃতির চাকতিতে মিলল সাড়ে ৫ কোটি টাকার সোনা, গ্রেপ্তার ১

দেখতে অবিকল গাড়ির গিয়ারের মতো। চারপাশে খাঁজকাটা দাঁত, মাঝখানে ছিদ্র। কালো রং করা এমন দুটি চাকতি রাখা ছিল একটি শপিং ব্যাগে। বাইরে থেকে দেখে বোঝার উপা…

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…