…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

মহিউদ্দিন আহমেদ রুদ্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইন সহায়ক পরিষদের সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সদস্য।

শনিবার বিকেলে রুদ্রকে আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল ইসলাম তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে রুদ্রের পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে মহিউদ্দিন আহমেদ রুদ্রকে পুলিশে দেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল কর্মীরা। তবে রুদ্রের স্বজনদের দাবি, তাঁকে বাসা থেকে মব করে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, শুক্রবার রুদ্রকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও নাশকতাকারী হিসেবে স্থানীয় জনগণ বায়তুল মোকাররম মসজিদ গেট এলাকা থেকে আটক করে রাত ৮টার দিকে থানায় সোপর্দ করে।

শনিবার তাঁকে মো. বেল্লাল নামের এক যুবককে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর দুপুর পৌনে ২টার দিকে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা পল্টন এলাকায় মিছিল-সমাবেশ করছিলেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃত্বে মিছিলে হামলা হয় এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী বেল্লালকে লাঠিসোঁটা ও দেশি অস্ত্র দিয়ে মারধর ও কুপিয়ে আহত করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ৮ মে পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১২৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়েছে, মহিউদ্দিন আহমেদ রুদ্র দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। আবেদনের দাবি অনুযায়ী, আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ও হরতাল কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ, পেট্রল বোমা নিক্ষেপ ও গণপরিবহনে আগুন লাগানোসহ বিভিন্ন কর্মসূচিতে তাঁর জড়িত থাকার বিষয়ে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে; মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাঁকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে
আইন ও অপরাধ

কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনে কাঠের ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে কাঠ বহনকারী ট্রাক আটকে চেকিংয়ের নামে বড় অঙ্…

চট্টগ্রামে কালো রং করা গিয়ার-আকৃতির চাকতিতে মিলল সাড়ে ৫ কোটি টাকার সোনা, গ্রেপ্তার ১
আইন ও অপরাধ

চট্টগ্রামে কালো রং করা গিয়ার-আকৃতির চাকতিতে মিলল সাড়ে ৫ কোটি টাকার সোনা, গ্রেপ্তার ১

দেখতে অবিকল গাড়ির গিয়ারের মতো। চারপাশে খাঁজকাটা দাঁত, মাঝখানে ছিদ্র। কালো রং করা এমন দুটি চাকতি রাখা ছিল একটি শপিং ব্যাগে। বাইরে থেকে দেখে বোঝার উপা…

চট্টগ্রামের আকবরশাহে চেকপোস্টে ৫ কোটি ৩৬ লাখ টাকার স্বর্ণসহ সুধীর কুমার ধর গ্রেপ্তার
আইন ও অপরাধ

চট্টগ্রামের আকবরশাহে চেকপোস্টে ৫ কোটি ৩৬ লাখ টাকার স্বর্ণসহ সুধীর কুমার ধর গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূ…

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…