দিনাজপুরের পার্বতীপুরে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো জগন্নাথপুর গ্রামের সালমান শাহ (৪) ও একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ইসরাত জাহান ইভা (৮)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, উঠোনে খেলার সময় পরিবারের সদস্যদের অসতর্কতায় কোনো একসময় দুই শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে তলিয়ে যায়। এতে তাদের মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, ছোট ভাই পুকুরের পানিতে তলিয়ে যাওয়ার সময় তাকে বাঁচাতে বোন পুকুরে নামে। পরে সেও পানিতে তলিয়ে যায়।
পার্বতীপুর থানার উপপরিদর্শক (এসআই) নিপেন জানান, প্রতিবেশীরা প্রথমে পুকুরের পানিতে একজনের লাশ ভাসতে দেখেন। পরে তল্লাশি চালিয়ে নিখোঁজ অন্য শিশুর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



