…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জেলার প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম (অপারেশনস ও মেইনটেন্যান্স) তোজাম্মেল হক।

আজ শুক্রবারও পোড়া বাড়িটি পরিদর্শন করেছেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। যোগাযোগ করা হলে তোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে মিটার ও তার এবং মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ পর্যবেক্ষণ করা হয়েছে।

তিনি বলেন, কাটআউট পর্যবেক্ষণ করে তা অক্ষত অবস্থায় দেখা গেছে। ট্রান্সফরমারের ফিউজও কাটেনি। মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচও কাটেনি। তাই শর্টসার্কিটের কোনো সুযোগ নেই।

গত বুধবার দিবাগত গভীর রাতে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগার পর স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের কর্মকর্তারা বিদ্যুৎ-সংযোগের মিটার খুলে নিয়ে যান। এর দায়িত্বে ছিলেন প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম তোজাম্মেল হক।

এর আগে সংসদ সদস্য নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ওখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক ওয়্যারিং পুরোনো হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে অধিকতর তদন্তের মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

এদিকে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি। আজ সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ওই বাড়িতে যান কমিটির সদস্যরা।

কমিটির সদস্যরা ওই বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের কাছ থেকে ঘটনার সময়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানতে চান।

অবশ্য গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেছেন, কুষ্টিয়ায় তাঁর গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর এ ঘটনার তদন্তের নিরপেক্ষতা নিয়ে তিনি সন্দিহান থাকবেন।

গত বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ
জাতীয়

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে শনিবার আয়োজিত এক মেজবানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। নুরুদ্দীন খান ওয়েলফেয়…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…