…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ১৯ নভেম্বর লালমনিরহাট যাচ্ছেন তারেক রহমান, জেলাজুড়ে বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ১৯ নভেম্বর লালমনিরহাট যাচ্ছেন তারেক রহমান, জেলাজুড়ে বিএনপির আনন্দ মিছিল
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফর করবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তাঁর প্রথম লালমনিরহাট সফর। তাঁর এই সফরকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় জেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আজ শুক্রবার সন্ধ্যায় জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ও কালীগঞ্জ উপজেলার চাপারহাটে এসব আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে প্রথমে ভেলাবাড়ি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি। পরে কালীগঞ্জ উপজেলার চাপারহাটেও আনন্দ মিছিল করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাট সফর করবেন তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন গ্রাম ও শহরে আনন্দ মিছিল করছেন দলটির নেতা-কর্মীরা।

আনন্দ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন লালমনিরহাটের মানুষ। প্রিয় নেতার আগমন ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হবে।

এর আগে শুক্রবার বিকেলে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সাংকারচওড়া মাঠে সাংকারচওড়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

রোকন উদ্দিন বাবুল বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে বিকশিত করে। একই সঙ্গে ক্রীড়াচর্চা মানুষকে বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখে। তাই বিএনপি সরকার ক্রীড়ার উন্নয়নে প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম এবং উপজেলা পর্যায়ে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করেছে। আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতেও বর্তমান সরকার কাজ করছে।

খেলার মাঠে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া ও ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন প্রমুখ।

জানা গেছে, আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ ছাড়া তিনি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলের হাট মডেল খাল ও দুর্যোগ সহনীয় ঘরের উদ্বোধন করবেন। পরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে “আলোকিত লালমনিরহাট” নামে একটি সামাজিক আন্দোলনের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, এ বছর দেশের ৮ জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে, যা বহুমাত্রিক কাজে ব্যবহার করা হবে। তিনি বলেন, “এখানে আমরা খালের দুই ধারে গাছ লাগাব। এখানে কৃষকেরা হাঁস পালন করবেন, মাছ চাষ করবেন এবং এখানে কুটির শিল্প গড়ে তোলা হবে।”

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ
জাতীয়

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে শনিবার আয়োজিত এক মেজবানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। নুরুদ্দীন খান ওয়েলফেয়…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…