…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

উত্তরায় পাজেরোর ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, নিহতদের একজন বিশ্ববিদ্যালয়ছাত্র

নিজস্ব প্রতিবেদক
উত্তরায় পাজেরোর ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, নিহতদের একজন বিশ্ববিদ্যালয়ছাত্র
ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসীমউদ্‌দীন রোডসংলগ্ন উড়ালসড়কে পাজেরোর ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মোবারক হোসেন ওরফে রাজু (২৪) ও ফরিদুল ইসলাম সরদার (৪০)।

মোবারক হোসেন উত্তরায় বেসরকারি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়তেন। পাশাপাশি একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন। তিনি রাজধানীর ভাষানটেক এলাকায় থাকতেন এবং সেখানে একটি নির্মাণাধীন ভবনের কাজ তত্ত্বাবধান করতেন। প্রতি শুক্রবার তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যেতেন।

আজ শুক্রবার দুপুরে ভাষানটেক থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরার দিকে যাচ্ছিলেন মোবারক। তাঁর পেছনের আসনে বসেছিলেন সহকর্মী ও নির্মাণ ঠিকাদার ফরিদুল ইসলাম সরদার। বেলা দুইটার দিকে দ্রুতগতির একটি পাজেরো পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তাঁরা।

গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, দুজনকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মোবারকের বন্ধু ও সহপাঠী মো. হাসিব ব্যাপারী বলেন, দুপুরে হয়তো ক্লাস করতেই মোটরসাইকেল চালিয়ে উত্তরার দিকে যাচ্ছিলেন মোবারক। কিন্তু দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।

এসআই শফিকুল ইসলাম আরও বলেন, মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পাজেরো গাড়িটি পালিয়ে গেছে। সেটি শনাক্ত করা যায়নি। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত মোবারকের বাড়ি গাজীপুর সদর উপজেলার কেশরিতা গ্রামে। তাঁর বাবা মো. শফিকুল ইসলাম পেশায় কৃষক। অন্যদিকে নিহত ফরিদুলের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুরে। তাঁর বাবার নাম শহীদুল ইসলাম সরদার।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে
জাতীয়

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার সকালে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিক্ষ…

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…

জাতীয়

ঢাকাকে শান্তি ও উন্নয়নের মডেল করতে চান ডিএসসিসি প্রশাসক, বেইলি রোডে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)…

সদরঘাট থেকে চাঁদপুর মোহনা: লঞ্চে ১,১৫০ বন্ধুর দিনব্যাপী মিলনমেলা বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে
জাতীয়

সদরঘাট থেকে চাঁদপুর মোহনা: লঞ্চে ১,১৫০ বন্ধুর দিনব্যাপী মিলনমেলা বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে

নদীর বুকে দিনব্যাপী বন্ধুত্বের মিলনমেলা বসেছিল শুক্রবার। প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অনুষ্ঠান 'এসো মিলি জলধারায় ২.০'-তে অংশ…