…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

চাঁপাইনবাবগঞ্জে টোলঘর চাষি বাজার ইজারামুক্ত রাখার দাবিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে টোলঘর চাষি বাজার ইজারামুক্ত রাখার দাবিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর পূর্বদিকে অবস্থিত টোলঘর চাষি বাজার ইজারামুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

শুক্রবার মহানন্দা সেতুর টোলঘরের পেছনে এই মানববন্ধন হয়।

মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পোলট্রি ফিড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মুখলেসুর রহমান আলাল, সাবেক কাউন্সিলর আব্দুল খালেক, আইবিডব্লিউ পৌরসভা শাখার সম্পাদক মো. শামসুজ্জামান মুকুল, সবজি ব্যবসায়ী বিজয়, মাছ ব্যবসায়ী শ্রীমতী মালা রানী, সাহাবুদ্দিন, শরিফুল ইসলাম, ওবাইদুল হক প্রমুখ।

ব্যবসায়ীরা জানান, ২০০৭ সালে তৎকালীন পৌরসভার মেয়র অধ্যাপক আতাউর রহমানের আমলে এই চাষি বাজার সৃষ্টি হয়।

ব্যবসায়ীদের ভাষ্যে, এই বাজারের ফলে পৌরসভার তিনটি ওয়ার্ডের সাধারণ মানুষ সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় মালামাল কিনতে পারেন। তাই এই বাজার উচ্ছেদ করা যাবে না এবং বাজারটি সব সময় টোলমুক্ত রাখতে হবে বলে তাঁরা দাবি জানান।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ জানান, চাষি বাজারে যাঁরা দোকান খুলে ব্যবসা করছেন, তাঁরা অবৈধভাবে ব্যবসা করছেন।

তিনি আরও জানান, চাষি বাজারকে ইজারার আওতায় আনার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরও কমানোর চেষ্টা চলছে: গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। শনি…

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি প্রতিনিধিদল ভারতে গি…

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মত…

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতি ও ব্যবসা

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি…