…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

চলনবিলে মাছ কমে যাওয়ায় এক বছরে শুঁটকি উৎপাদন কমেছে ১৪০ টনের বেশি

নিজস্ব প্রতিবেদক
চলনবিলে মাছ কমে যাওয়ায় এক বছরে শুঁটকি উৎপাদন কমেছে ১৪০ টনের বেশি
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে চলনবিলের জলাভূমিতে মাছের সংকট দেখা দেওয়ায় শুঁটকি উৎপাদন বড় আকারে কমে গেছে। মাছের সরবরাহ কম থাকায় অনেক চাতাল চালুই করা যায়নি, আর যেগুলো চালু হয়েছে সেখানেও কাজ আগের তুলনায় অনেক কম।

জেলার তাড়াশ উপজেলার মহিষলুটি শুঁটকিপল্লিতে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ চাতাল পড়ে আছে। কোথাও মাছ শুকানোর চাটাই খালি, কোথাও সামান্য পুঁটি মাছ শুকানো হচ্ছে। যে সময়ে চাতালগুলোতে ব্যাপক ব্যস্ততা থাকার কথা, সে সময় শ্রমিকেরা অলস দিন কাটাচ্ছেন।

সিরাজগঞ্জ মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার ৭৩টি শুঁটকি মহালে উৎপাদন হয়েছিল ২৭৫ দশমিক ৮ টন শুঁটকি। পরের অর্থবছর ২০২৫-২৬-এ একই সংখ্যক মহালে উৎপাদন নেমে আসে ১৩৫ টনে। এক বছরের ব্যবধানে উৎপাদন কমেছে ১৪০ দশমিক ৮ টন।

মহিষলুটি এলাকার শুঁটকি চাতালের মালিক আলী আসলাম বলেন, গত কয়েক বছরের মধ্যে এবার বিলে মাছ আশঙ্কাজনকভাবে কমেছে। আড়তে মাছ পাওয়া গেলেও দাম অনেক বেশি। এত দামে মাছ কিনে শুঁটকি তৈরি করা কঠিন হয়ে পড়েছে বলে তিনি জানান।

মান্নান নগর এলাকার শুঁটকি ব্যবসায়ী কালাম সরকার বলেন, মাছের সংকটে অনেক মহালে উৎপাদন বন্ধ রয়েছে। এতে শত শত শ্রমজীবী মানুষ অর্থনৈতিক সংকটে পড়েছেন।

মহিষলুটি এলাকার নারী শ্রমিক আলেয়া ও ফাতেমা প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ পরিষ্কার করা এবং চাতালে শুকানোর কাজ করেন। তাঁরা জানান, প্রায় ১২ ঘণ্টা কাজ করে মজুরি পান মাত্র ২৫০ টাকা। এবার শুঁটকির কাজ কম থাকায় অনেক নারী শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

চলনবিলের শোল, বোয়াল, খলসে, টাকি, টেংরা, চাঁদাসহ বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে তৈরি শুঁটকি সৈয়দপুর, নীলফামারী ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যায়।

সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, জলাশয় ভরাট, অপরিকল্পিত পুকুর খনন, রাস্তাঘাট ও বাঁধ নির্মাণ এবং শিল্পায়নের কারণে চলনবিলে মাছের আবাসস্থল সংকুচিত হচ্ছে। এ ছাড়া বাদাই জালে মা মাছ নিধনের ফলে মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বন্যার পানি না থাকাসহ নানা কারণে মাছের সংকট দেখা দিয়েছে। ফলে শুঁটকি উৎপাদনে ব্যবসায়ীদের হিমশিম খেতে হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরও কমানোর চেষ্টা চলছে: গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। শনি…

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি প্রতিনিধিদল ভারতে গি…

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মত…

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতি ও ব্যবসা

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি…