…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

শুধু ঢাকা নয়, দেশের সব শহরই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে: অধ্যাপক আদিল মুহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক
শুধু ঢাকা নয়, দেশের সব শহরই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে: অধ্যাপক আদিল মুহাম্মদ খান
ছবি: সংগৃহীত

নগর-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রক্রিয়ায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করায় রাজধানী ঢাকাসহ দেশের সব শহর বসবাসের অযোগ্য হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘নগর সংলাপ’-এ তিনি এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ।

অধ্যাপক আদিল বলেন, আমলানির্ভর উন্নয়ন কর্তৃপক্ষগুলো স্থানীয় সরকার ও সাধারণ নাগরিকদের মতামত ছাড়াই শহরের পরিকল্পনা পরিবর্তন করছে। এর ফলে শহরগুলোতে বিশৃঙ্খলা ও দুর্নীতি বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা প্রায়ই ভাবি শুধু ঢাকাই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। কিন্তু বাস্তবতা হলো—কুমিল্লা, ময়মনসিংহ, গাজীপুর বা নারায়ণগঞ্জসহ দেশের প্রতিটি শহরের বাতাস ও পানির মান অত্যন্ত খারাপ। সব শহরই এখন ধুঁকছে।’

অধ্যাপক আদিল বলেন, উন্নত শহর গড়তে হলে স্থানীয় সরকারের ভূমিকা অপরিহার্য। অথচ দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে কেবল ময়লা পরিষ্কার ও মশা নিধনের সংস্থায় পরিণত করা হয়েছে। পরিকল্পনা প্রণয়নে তাদের কোনো অংশীদারত্ব রাখা হয়নি।

তিনি অভিযোগ করেন, ২০২২ সালে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়নের পর গত চার বছরে তিনবার তা সংশোধন করা হয়েছে, কিন্তু কোনোবারই স্থানীয় সরকার বা সিটি করপোরেশনকে জিজ্ঞেস করা হয়নি।

তিনি বলেন, একটি এলাকায় ৫-৬ তলা ভবনের উপযোগী অবকাঠামো ও ইউটিলিটি সেবা থাকার পরও উন্নয়ন কর্তৃপক্ষ এলাকাবাসী বা স্থানীয় সরকারের মতামত না নিয়েই ১৪ তলা ভবনের অনুমোদন দিচ্ছে। ফলে আলো-বাতাস বন্ধ হওয়ার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ভেঙে পড়ছে।

সংলাপে সংস্থাগুলোর সমন্বয়হীনতার সমালোচনা করে আদিল মুহাম্মদ খান বলেন, এক সংস্থা রাস্তা তৈরি করে, অন্য সংস্থা কোনো সমন্বয় ছাড়াই তা কেটে ফেলে। সামান্য অনুমতি ফি দিয়ে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়, কিন্তু স্থানীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। তাঁর মতে, মূলত দুর্নীতির সুযোগ তৈরি করতেই এই বিশৃঙ্খল অবস্থা জিইয়ে রাখা হয়েছে।

স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে তিনি আরও বলেন, দলীয়করণ এবং দীর্ঘদিন ধরে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় স্থানীয় সরকারের ওপর সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস তলানিতে ঠেকেছে। প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

নগর সংলাপে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ। সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইমনের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক অমিতোষ পাল, পরিকল্পনাবিদ প্রকৌশলী মো. নুরুল্লাহ প্রমুখ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…

জাতীয়

ঢাকাকে শান্তি ও উন্নয়নের মডেল করতে চান ডিএসসিসি প্রশাসক, বেইলি রোডে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)…

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে
জাতীয়

গাজীপুরের রাজেন্দ্রপুরে ট্রেন আটকে বিক্ষোভ, সকালজুড়ে বিঘ্ন ঢাকা-ময়মনসিংহ রেলপথে

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার সকালে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিক্ষ…

সদরঘাট থেকে চাঁদপুর মোহনা: লঞ্চে ১,১৫০ বন্ধুর দিনব্যাপী মিলনমেলা বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে
জাতীয়

সদরঘাট থেকে চাঁদপুর মোহনা: লঞ্চে ১,১৫০ বন্ধুর দিনব্যাপী মিলনমেলা বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে

নদীর বুকে দিনব্যাপী বন্ধুত্বের মিলনমেলা বসেছিল শুক্রবার। প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অনুষ্ঠান 'এসো মিলি জলধারায় ২.০'-তে অংশ…