…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন

নিজস্ব প্রতিবেদক
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঢাকায় সাইকেল র‍্যালি, অংশ নিল ৩৫ সংগঠন
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য ঐতিহাসিক দায়ের ভিত্তিতে ন্যায্য ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিতে শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

‘জলবায়ু ন্যায্যতার জন্য বৈশ্বিক কর্মসপ্তাহ’-এর অংশ হিসেবে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশসহ ৩৫টি সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। ধরা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টায় জাতীয় জাদুঘরের সামনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সংহতি বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ৮টায় সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।

জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ঈসার সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ওয়াটারকিপার্স বাংলাদেশের গবেষণা প্রধান ইকবাল ফারুক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস।

আয়োজনে আরও অংশ নেন ঢাকা সাইক্লিং কমিউনিটির সভাপতি তাওহীদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদসহ পরিবেশকর্মী, তরুণ ও সাইক্লিস্টরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং অভিযোজনের ক্ষেত্রে ন্যায়সংগত ও জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

দক্ষিণ বঙ্গোপসাগরের লঘুচাপ এখন সুস্পষ্ট, ৪৮-৭২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সিস্টেম…

আবহাওয়া ও পরিবেশ

নারী যাত্রীদের জন্য ১০০টি পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস কিনছে সরকার, বরাদ্দ ৪০০ কোটি টাকা

নারী যাত্রীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনতে যাচ্ছে সরকার।…

শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না
আবহাওয়া ও পরিবেশ

শৈশবে দেখা সিডরের স্মৃতি নিয়ে তুরস্কে কপ-৩১ মঞ্চে বরগুনার তরুণ মুন্না

শৈশবে চোখের সামনে দেখেছেন প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ধ্বংসযজ্ঞ। সেই স্মৃতি থেকেই উপকূলের মানুষের দুর্ভোগ ও জলবায়ু সংকট নিয়ে কাজের অনুপ্রেরণা পেয়েছ…

৫২ বছর পর পঞ্চগড়ের সীমান্তে বুনো ময়ূরের দল, সাতটি ময়ূর নেমে এল বাংলাদেশের মাটিতে
আবহাওয়া ও পরিবেশ

৫২ বছর পর পঞ্চগড়ের সীমান্তে বুনো ময়ূরের দল, সাতটি ময়ূর নেমে এল বাংলাদেশের মাটিতে

পঞ্চগড়ের সীমান্তঘেঁষা এলাকায় বুনো ময়ূরের একটি দলের দেখা মিলেছে। বাংলাদেশে সরকারিভাবে ‘বিলুপ্ত’ ঘোষিত এই পাখির সন্ধানে গিয়ে একটি জরিপ দল প্রথমে চার…