…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

দৌলতদিয়ায় পদ্মার প্রায় ২৪ কেজির কাতলা বিক্রি প্রায় ৬০ হাজার টাকায়, চার মাছে ব্যবসায়ীর বিক্রি ১ লাখ ৩৫ হাজার

নিজস্ব প্রতিবেদক
দৌলতদিয়ায় পদ্মার প্রায় ২৪ কেজির কাতলা বিক্রি প্রায় ৬০ হাজার টাকায়, চার মাছে ব্যবসায়ীর বিক্রি ১ লাখ ৩৫ হাজার
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ২৩ কেজি ৯০০ গ্রামের একটি কাতলা মাছ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকালে মাছটি ধরা পড়ে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে গোবিন্দ হালদারের জালে।

গোবিন্দ হালদার পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা এলাকায় চাপ জাল ফেলেন। সকাল ১০টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই বড় আকারের কাতলা মাছটি দেখতে পান তিনি। বেলা ১১টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে এলে ওজন করে দেখা যায়, সেটির ওজন ২৩ কেজি ৯০০ গ্রাম।

স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ কাতলা মাছটি প্রতি কেজি ২ হাজার ৪৫০ টাকা দরে মোট ৫৮ হাজার ৫৫০ টাকায় কিনে নেন। পরে তিনি মাছটি ঢাকার বনানী এলাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে, ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৫৯ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন।

একই সকালে দৌলতদিয়া ঘাট মাছবাজারের রেজাউল মণ্ডলের আড়তে নিলামে ওঠে ৯ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি রুই মাছ। সর্বোচ্চ দরদাতা হিসেবে শাহজাহান শেখ মাছটি প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকা দরে মোট ৩৬ হাজার ৬৬০ টাকায় কেনেন। পরে তিনি রুইটি গাজীপুরের এক প্রবাসীর কাছে প্রতি কেজিতে ৩০০ টাকা লাভে, ৪ হাজার ২০০ টাকা দরে মোট ৩৯ হাজার ৪৮০ টাকায় বিক্রি করেন। মাছটি ধরা পড়েছিল স্থানীয় ৭ নম্বর ফেরিঘাট এলাকার বাসিন্দা মিঠু হালদারের জালে।

একই সময়ে দৌলতদিয়া ঘাট মাছবাজারের হালিম সরদারের আড়তে নিলামে তোলা হয় ১২ কেজি ওজনের একটি এবং ৯ কেজি ওজনের আরেকটি চিতল মাছ। শাহজাহান শেখ চিতল দুটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৩৩ হাজার ৬০০ টাকায় কিনে পরে টাঙ্গাইলের ঘাটাইল এলাকার এক প্রবাসীর কাছে প্রতি কেজি ১ হাজার ৭৩০ টাকা দরে মোট ৩৬ হাজার ৩৩০ টাকায় বিক্রি করেন।

শাহজাহান শেখ বলেন, বিভিন্ন পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করে মাছগুলো মোট ১ লাখ ৩৫ হাজার ৫৬০ টাকায় বিক্রি করেছেন এবং শনিবার দুপুরেই সেগুলো দূরপাল্লার পরিবহনের মাধ্যমে সংশ্লিষ্ট ক্রেতাদের গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা বলেছেন, পদ্মা নদীর পানি কমতে থাকায় মাঝেমধ্যে জেলেদের জালে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। স্থানীয় জেলেদের পাশাপাশি রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জ অঞ্চলের জেলেরাও পদ্মা ও যমুনা নদীতে নিয়মিত মাছ শিকার করছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরও কমানোর চেষ্টা চলছে: গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। শনি…

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি প্রতিনিধিদল ভারতে গি…

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মত…

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান
অর্থনীতি ও ব্যবসা

কোনো বন্ধ কারখানা অব্যবহৃত ফেলে রাখা যাবে না, ব্যাংকারদের বললেন গভর্নর মোস্তাকুর রহমান

দেশের কোনো বন্ধ কলকারখানা বা জাতীয় সম্পদ অব্যবহৃত ফেলে রাখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকারদের উদ্দেশে তিনি…