…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাইবান্ধার ফুলছড়িতে অসময়ে যমুনার ভাঙন, এক ঘণ্টায় বিলীন ২০ ফুট তীর

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুকনো মৌসুমে হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে চরম দুশ্চিন্তা দেখা দিয়েছে। বিশেষ করে নদীঘেঁষা বসতবাড়ির পরিবারগুলো রয়েছে চরম ঝুঁকিতে। ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (১৪ নভেম্বর) সরেজমিনে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর মৌজার শেষ সীমানার বানিয়াপাড়া এবং মধ্য উড়িয়ার কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় গিয়ে ভাঙনের চিত্র দেখা যায়। নদীর তীর সংরক্ষণে ফেলা জিওব্যাগগুলো ধসে পড়ছে নদীগর্ভে। নদীতে পানি না থাকলেও স্রোতের গতি বেশ লক্ষণীয়। খেয়াঘাট এলাকায় বালুভর্তি কিছু জিওব্যাগ মজুত করে রাখতেও দেখা গেছে।

স্থানীয়রা জানান, প্রায় ১০ দিন আগে থেকে এলাকায় ভাঙন শুরু হয়েছে। তবে গত ৭ নভেম্বর ভোরে মধ্য উড়িয়ার কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় হঠাৎ ভাঙনের তীব্রতা বেড়ে যায়। মাত্র এক ঘণ্টার ভাঙনে তীর রক্ষায় ফেলা জিওব্যাগসহ অন্তত ২০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়।

একইভাবে কাটাদ্বারা থেকে কিছুটা দক্ষিণে বানিয়াপাড়ায়ও গত এক সপ্তাহ ধরে ভাঙন অব্যাহত রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পানি কমার সঙ্গে সঙ্গে হাজিরহাট থেকে কেতকিরহাট পর্যন্ত কয়েকটি পয়েন্টে যমুনার ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাঁদের দাবি, কাটাদ্বারা খেয়াঘাটে ভাঙনের তীব্রতা দেখা দেওয়ার দিন কিছু জিওব্যাগ ফেলা হলেও পরবর্তী সময়ে আর কোনো তৎপরতা চোখে পড়েনি। এতে নদী তীরবর্তী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বাড়ছে।

স্থানীয় সচেতন নাগরিকদের আশঙ্কা, এই ভাঙন অব্যাহত থাকলে এখনই হয়তো দুই-চারটি পরিবারের বেশি ক্ষতিগ্রস্ত হবে না। তবে সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে আগামীতে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে এলাকার কয়েকশ পরিবার।

উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামের কাটাদ্বারা এলাকার বাসিন্দা ও খেয়াঘাটের মনিহারি দোকানি জাকির হোসেন বলেন, ‘একসময় খেয়াঘাটটি নদীর আরও ভেতরে ছিল। গত দুই বছরে ভাঙতে ভাঙতে সেটি বর্তমান জায়গায় এসেছে। তবে গত ৭ নভেম্বর ভোরে হঠাৎ তীব্র ভাঙন শুরু হয়। ভাঙনের তীব্রতা এতটাই ছিল যে, স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। মাত্র এক ঘণ্টার ব্যবধানে জিওব্যাগসহ অন্তত ২০ ফুট এলাকা নদীতে বিলীন হয়ে যায়। ওই দিন যেভাবে ভাঙন চলছিল, তা অব্যাহত থাকলে আজ এখানে ব্যবসা করা সম্ভব হতো না।’

যমুনার তীরবর্তী রতনপুরের বাসিন্দা আবুল আজাদ বলেন, ‘এক সপ্তাহ ধরে আমার বাড়ির পাশেই ভাঙন চলছে। পানি উন্নয়ন বোর্ডের লোকজন এসে দেখে গেলেও কোনো কাজ করেননি। এভাবে ভাঙন চলতে থাকলে আমাদের বাড়ি-ঘর নদীতে চলে যাবে। জরুরি ভিত্তিতে জিওব্যাগ না ফেললে আমাদের রক্ষা করা কঠিন হবে।’

নদীর একেবারে কাছাকাছি ঝুপড়িঘরে বসবাস করেন ছাইদুর রহমান। তিনি বলেন, ‘নদী থেকে মাত্র কয়েক ফুট দূরে আমার বসবাস। তীর রক্ষায় ফেলা জিওব্যাগগুলো ধসে পড়লেই আমার ঘরটিও নদীতে চলে যাবে। সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয়।’

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘কয়েক দিন ধরে ভাঙন চলছে। আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে এই এলাকার কয়েকশ পরিবার আশ্রয়হীন হয়ে পড়তে পারে। তাই জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিংয়ের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু সায়েম শাফিউল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘ওই এলাকার রতনপুরের কাটাদ্বারা ঘাট থেকে ঘুনভরি পর্যন্ত ২৩৪ কোটি টাকার বিশ্বব্যাংকের একটি প্রকল্প অনুমোদিত রয়েছে। সেখানে নতুন করে অন্য কোনো কাজের সুযোগ নেই। ওই প্রকল্পের কিছু বস্তা রয়েছে, সেগুলো দিয়ে ভাঙনকবলিত এলাকায় যতটা সম্ভব ভাঙন রোধের চেষ্টা করা হবে।’ তিনি আরও বলেন, ভাঙন এলাকায় কিছু জিওব্যাগ টাস্কফোর্সের গণনার অপেক্ষায় রয়েছে; গণনা শেষ হলে সেগুলো ফেলা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ
জাতীয়

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে শনিবার আয়োজিত এক মেজবানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। নুরুদ্দীন খান ওয়েলফেয়…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…