…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খুলনায় এসআরবির পৃথক দুই অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার, নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
খুলনায় এসআরবির পৃথক দুই অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার, নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

খুলনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পৃথক দুটি অভিযানে দুটি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে রাজিয়া বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রাজিয়া বেগম দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের কবিরের বটতলা এলাকার শামীম জোয়াদ্দারের স্ত্রী।

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই রাতে রাত ২টার দিকে সদর থানার দক্ষিণ টুটপাড়ার বালুর মাঠ এলাকায় আরেকটি অভিযান চালায় এসআরবি। এ সময় স্থানীয় ফিরোজের বাড়ির টিনের প্রাচীরের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার রাজিয়া বেগমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানা এলাকায় উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

২২ দিনে খুলনায় ১৩ বার গুলি, নিহত ৯: আতঙ্কে সাধারণ মানুষ, বন্ধ ওষুধের দোকানও
আইন ও অপরাধ

২২ দিনে খুলনায় ১৩ বার গুলি, নিহত ৯: আতঙ্কে সাধারণ মানুষ, বন্ধ ওষুধের দোকানও

গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত মাত্র ২২ দিনে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৩ বার গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এই সময়ে গুলিবিদ্ধ হয়ে ছ…

মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি, বিরুদ্ধে নয়টি মামলা
আইন ও অপরাধ

মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি, বিরুদ্ধে নয়টি মামলা

খুলনার আলোচিত নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য মো. শাহারিয়ার ইসলাম রকি ওরফে রকিকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাহিনীর প্রধান নুরাজিমের আপন ভ…

আইন ও অপরাধ

খুলনার রূপসায় দোকানে বসা বিএনপি নেতা জাকির হোসেনকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় মোহাম্মদ জাকির হোসেন (৪৩) নামে একজন বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার স্বল্প…

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…