…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সাতক্ষীরার আশাশুনিতে চলন্ত মোটরসাইকেলে টিকটক ভিডিও করতে গিয়ে তরুণ নিহত, বন্ধু গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার আশাশুনিতে চলন্ত মোটরসাইকেলে টিকটক ভিডিও করতে গিয়ে তরুণ নিহত, বন্ধু গুরুতর আহত
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চলন্ত মোটরসাইকেলে টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুস্তাকিন সরদার (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের তালতলা এলাকায়।

নিহত মুস্তাকিন সরদার সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ দেবনগর গ্রামের মোমিন সরদারের ছেলে।

এ ঘটনায় তাঁর বন্ধু জাবের হোসেন গুরুতর আহত হয়েছেন। জাবেরও একই এলাকার বাসিন্দা।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বিকেলে মুস্তাকিন ও জাবের মোটরসাইকেলে শালকালী থেকে পারুলিয়ার দিকে যাচ্ছিলেন।

পথে তালতলা এলাকায় পৌঁছালে মুস্তাকিন এক হাতে মোবাইল ফোন দিয়ে চলন্ত মোটরসাইকেলে টিকটকের ভিডিও ধারণ করছিলেন বলে ওসি জানান।

এ সময় অতিরিক্ত গতির কারণে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মুস্তাকিনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত জাবের হোসেনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ
জাতীয়

ত্রিশালে ৬০ বছরের মেজবান: ১,৩২৪ কেজি গরুর মাংস আর ৭০০ লাউয়ের ডালে খেলেন প্রায় ১০ হাজার মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়া গ্রামে শনিবার আয়োজিত এক মেজবানে একসঙ্গে খেয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। নুরুদ্দীন খান ওয়েলফেয়…

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…