…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় মাদক সেবনের অপরাধে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নিমতলা এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আলম শেখ (২৫), সোহেল (২৯), মিঠুন হোসাইন (২২) ও নাবিল ইসলাম (২৯)।

তাঁদের মধ্যে আলম শেখ ও সোহেলকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মিঠুন হোসাইন ও নাবিল ইসলামকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

শিব্বির আহমেদ বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিমতলা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে চারজনকে আটক করা হয়। অপরাধের মাত্রা বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মোহাম্মদপুরে ধর্ষণ মামলায় কথিত পীর সোহেল রানা গ্রেপ্তার
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে ধর্ষণ মামলায় কথিত পীর সোহেল রানা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোড এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি ও কথিত পীর মো. সোহেল রানাকে (৪৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি…

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…