লালবাগে ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট
রাজধানীর লালবাগে ছয়তলা একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১১টা ১৫ মিনিটের দিকে ছয়তলা ওই ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়।
খবর পাওয়ার পর রাত ১১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর দ্বিতীয় ইউনিটও সেখানে যোগ দেয়।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

