…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

ম্যানিলায় আন্তর্জাতিক হ্যাকাথনে চ্যাম্পিয়ন এইউএসটির দল ‘৪বাইট্স’

নিজস্ব প্রতিবেদক
ম্যানিলায় আন্তর্জাতিক হ্যাকাথনে চ্যাম্পিয়ন এইউএসটির দল ‘৪বাইট্স’
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ২০২৬ সালের ‘অ্যাপরু ডেটা, এআই অ্যান্ড পলিসি অ্যাপাক হ্যাকাথন’-এর ‘ফিন্যান্সিয়াল হেলথ ফ্রন্টিয়ার্স’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের আহ্‌ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) শিক্ষার্থীদের দল ‘৪বাইট্স’।

৪ থেকে ৬ নভেম্বর ম্যানিলার এশিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (এআইএম) এই আন্তর্জাতিক হ্যাকাথনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৫টি দেশ ও অঞ্চল থেকে ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে জমা পড়া ১৬২টি অ্যাপ্লিকেশন থেকে চূড়ান্ত পর্বের জন্য জায়গা করে নেয় ১০টি দেশ ও অঞ্চলের মাত্র ১২টি ফাইনালিস্ট দল। সেই ১২ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় এইউএসটির দলটি। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া প্রতিটি সদস্যকে আয়োজকদের পক্ষ থেকে ৮০০ মার্কিন ডলারের ভ্রমণ অনুদানও দেওয়া হয়।

দলগত দক্ষতা ভাগ করে জামিলা মোহাম্মদ প্রোডাক্ট লিড ও মডেল, হুমায়রা ডেটা, অস্মিতা পলিসি ও সিদ্ধান্ত কাঠামো এবং মুফি আল দোসারী ডেভেলপমেন্টের দায়িত্ব নিয়ে কাজ সম্পন্ন করেন।

দলটি ম্যানিলায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় দেশে তাদের বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। একদিকে পরীক্ষা, অন্যদিকে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্বের সুযোগ—এমন পরিস্থিতিতে সহপাঠী ও শিক্ষকেরা তাঁদের পাশে দাঁড়ান এবং তাঁদের সুবিধার জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।

‘৪বাইট্স’ দলের প্রকল্পের নাম ‘ক্রেডলেন্স’। এটি একটি এআই-সহায়ক ক্রেডিট ডিসিশন সাপোর্ট প্ল্যাটফর্ম। দেশের লাখো ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীর লেনদেনের বড় অংশ থাকে হাতে লেখা রসিদ বা ছেঁড়া কাগজে; আনুষ্ঠানিক ব্যাংকিং বা ক্রেডিট হিস্ট্রি না থাকায় ঋণের আবেদন করলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো তাঁদের ঋণযোগ্যতা মূল্যায়ন করতে পারে না। এই সমস্যা দূর করতেই প্রকল্পটি তৈরি।

দেশের শীর্ষস্থানীয় বিটুবি কমার্স প্ল্যাটফর্ম ‘শপআপ’-এর বাস্তব কর্মপদ্ধতি ও ফিডব্যাকের ওপর ভিত্তি করে তৈরি প্রোটোটাইপটি ক্ষুদ্র ব্যবসায়ীদের কেনাকাটা, ডেলিভারি ও চালানের ডেটা বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে একটি ক্রেডিট স্কোর ও ঋণের পরিধি নির্ধারণ করতে পারে।

বিচারকদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে প্রকল্পটির নৈতিক ও মানবিক দিক। হাতে লেখা রসিদের ছবি এআই বা ওসিআর প্রযুক্তি দিয়ে পড়ার সময় অস্পষ্ট হাতের লেখা বা সংখ্যায় ভুলের ঝুঁকি থাকে। ক্রেডলেন্সে অন্ধভাবে এআইয়ের ওপর ভরসা না করে রাখা হয়েছে একটি ‘রেকর্ডস ডেস্ক’, যা অস্পষ্ট তথ্য নিজে থেকে অনুমান না করে মূল রসিদের সঙ্গে যাচাই করে। ‘মার্চেন্ট প্রোফাইল’-এর মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের সব তথ্য দেখতে পারেন এবং ভুল থাকলে সংশোধনের আবেদন করতে পারেন।

কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি), সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর ও দ্য ইউনিভার্সিটি অব মেলবোর্নের মতো বিশ্ববিদ্যালয়ের দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় ‘৪বাইট্স’।

বিজয়ের অনুভূতি প্রকাশ করে দলের সদস্য অস্মিতা গুহঠাকুরতা বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করার অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। আমরা শুধু চারজনের প্রচেষ্টায় নয়, আমাদের শিক্ষক, সহপাঠী ও পরিবারের সমন্বয়ে গড়া একটি বৃহত্তর পরিবারের সমর্থন নিয়ে এই যাত্রা সফল করেছি।’

বর্তমানে প্রকল্পটি কৃত্রিম বা সিনথেটিক ডেটার ওপর ভিত্তি করে কাজ করলেও দলটি একে শুধু হ্যাকাথন প্রকল্প হিসেবে আটকে রাখতে চায় না। তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো শপআপের ক্রেডিট কর্মকর্তাদের সঙ্গে মাঠপর্যায়ে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

জুম ওয়ার্কপ্লেসে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি, দূর থেকেই কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার শঙ্কা
প্রযুক্তি

জুম ওয়ার্কপ্লেসে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি, দূর থেকেই কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার শঙ্কা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা জুম ওয়ার্কপ্লেস সফটওয়্যারে দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়েছে। এর মধ্যে একটির ঝুঁকি অত্যন্ত বেশি। ত্রুটি দুটি কাজে লাগ…

পড়াশোনা থেকে অফিসের কাজে কোন কাজে কোন এআই টুল, এক নজরে তালিকা
প্রযুক্তি

পড়াশোনা থেকে অফিসের কাজে কোন কাজে কোন এআই টুল, এক নজরে তালিকা

পড়াশোনার জটিল কোনো বিষয় বুঝতে না পারা, অফিসের প্রেজেন্টেশন বানাতে হিমশিম খাওয়া কিংবা গবেষণার জন্য তথ্য খুঁজতে অনেক সময় চলে যাওয়া—এসব কাজে এখন সাহ…

আইওএসের একাধিক সংস্করণে ‘ওয়র্স কোয়েরি’ ত্রুটি, ঝুঁকিতে আইফোনের ব্যক্তিগত ফাইল
প্রযুক্তি

আইওএসের একাধিক সংস্করণে ‘ওয়র্স কোয়েরি’ ত্রুটি, ঝুঁকিতে আইফোনের ব্যক্তিগত ফাইল

আইফোনের অপারেটিং সিস্টেম আইওএসের একাধিক সংস্করণে নিরাপত্তা ত্রুটি শনাক্তের দাবি করেছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বাইন্যান্স। …

নাসা ও অ্যাপল ছেড়ে ইউটিউবার মার্ক রবার: ভিডিওতে ব্যর্থতার দৃশ্য রাখি, যাতে শিশুরা শেখে হাল না ছাড়তে
প্রযুক্তি

নাসা ও অ্যাপল ছেড়ে ইউটিউবার মার্ক রবার: ভিডিওতে ব্যর্থতার দৃশ্য রাখি, যাতে শিশুরা শেখে হাল না ছাড়তে

নাসা ও অ্যাপলের চাকরি ছেড়ে এখন পুরোদস্তুর ইউটিউবার মার্কিন কনটেন্ট নির্মাতা মার্ক রবার। প্রকৌশলের কারিকুরি কাজে লাগিয়ে তিনি তৈরি করেন মজার সব ভিডিও।…