…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

ট্রাম্প-পরবর্তী আমেরিকার রূপরেখা নিয়ে টেক্সাসে বসছে কট্টর খ্রিষ্টান জাতীয়তাবাদীদের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
ট্রাম্প-পরবর্তী আমেরিকার রূপরেখা নিয়ে টেক্সাসে বসছে কট্টর খ্রিষ্টান জাতীয়তাবাদীদের সম্মেলন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর মাগা শিবিরে বিভেদ প্রকাশ্য হতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প-পরবর্তী আমেরিকা এবং রিপাবলিকান দলের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে টেক্সাসের ডালাসে একত্রিত হচ্ছেন কট্টর খ্রিষ্টান জাতীয়তাবাদী ও অতি-ডানপন্থী নেতারা। আগামী বছরের মে মাসের শেষের দিকে এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।

‘নিউ খ্রিষ্টান রাইট’ (এনএক্সআর) নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘ক্রাইস্ট ইজ কিং – আমেরিকা আফটার ট্রাম্প’ শীর্ষক এই সম্মেলনে নারীদের ভোটাধিকার বাতিলের মতো বিতর্কিত আদর্শিক বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে বলে মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে উঠে এসেছে।

সম্মেলনটির আয়োজক টেক্সাসের জর্জটাউনের যাজক জোয়েল ওয়েবন। তিনি নিজেকে একজন খ্রিষ্টান জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দেন এবং মনে করেন নারীদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত। এই সম্মেলনে আগেভাগে নিবন্ধনকারীদের জন্য উপহার হিসেবে যেসব বইয়ের তালিকা রাখা হয়েছে, তার মধ্যে মার্কিন সংবিধানের ১৯তম সংশোধনী—যার মাধ্যমে নারীরা ভোটাধিকার পেয়েছিলেন—বাতিলের সপক্ষে লেখা বইও রয়েছে।

সম্মেলনের ১১ জন বক্তার তালিকায় ট্রাম্প প্রশাসনের বর্তমান কোনো মন্ত্রিসভা সদস্য বা জ্যেষ্ঠ কর্মকর্তা না থাকলেও ডানপন্থী গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত বেশ কয়েকজন মুখ রয়েছেন।

তাঁদের একজন অ্যালেক্স জোনস, অতি-ডানপন্থী মিডিয়া নেটওয়ার্ক ‘ইনফোওয়ার্স’-এর প্রতিষ্ঠাতা। মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রকাশের রাতে এক লাইভস্ট্রিমে তিনি ট্রাম্পের সমালোচনা করে বলেছিলেন, ‘আমি ট্রাম্পের বিরুদ্ধে শতভাগ যুদ্ধে নেমেছি।’

আরেক বক্তা বাকলি কার্লসন, ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসনের ভাই। তিনি চলতি বছরের এপ্রিল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করছেন।

বক্তা তালিকায় রয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত যাজক ও ‘জিবি নিউজ’-এর সাবেক উপস্থাপক ক্যালভিন রবিনসন, যিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি এর আগে নারীদের সর্বজনীন ভোটাধিকারকে ‘ভুল’ আখ্যা দিয়ে কেবল খ্রিষ্টান পরিবারের পুরুষ প্রধানদের ভোটাধিকার ও নির্বাচনে দাঁড়ানোর সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন।

মার্কিন ধর্মবিষয়ক বিশেষজ্ঞ এবং ‘দ্য ভায়োলেন্ট টেক ইট বাই ফোর্স’ বইয়ের লেখক ম্যাথিউ টেইলর দ্য ইন্ডিপেনডেন্টকে জানান, মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর এটি কোনো ক্ষয়িষ্ণু আন্দোলনের শেষ চেষ্টা নয়; বরং ট্রাম্প-পরবর্তী যুগে আমেরিকার খ্রিষ্টান ডানপন্থীদের মধ্যে ক্ষমতা দখলের এক ধরনের ‘নিম্নমাত্রার গৃহযুদ্ধের’ প্রতিফলন।

টেইলরের মতে, ডোনাল্ড ট্রাম্প যে কট্টর খ্রিষ্টান গোষ্ঠীগুলোকে এক ছাতার নিচে এনেছিলেন, গত কয়েক বছরে তাদের মধ্যে বড় ধরনের ফাটল ধরেছে। এই বিভক্তির পেছনে তিনি তিনটি প্রধান ঘটনার কথা উল্লেখ করেন। প্রথমটি হলো গাজা যুদ্ধ ও ইসরায়েল নীতি: ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজা যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকান জাতীয়তাবাদীদের একটি অংশ ইসরায়েলকে সমর্থন দিয়ে গেলেও টাকার কার্লসন, ক্যান্ডেস ওয়েনস এবং জোয়েল ওয়েবনের নেতৃত্বাধীন কট্টরপন্থী অংশটি এর বিরোধিতা করে।

দ্বিতীয় ঘটনা চার্লি কার্কের হত্যাকাণ্ড। ডানপন্থী সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’-এর প্রতিষ্ঠাতা চার্লি কার্ক দীর্ঘদিন ধরে রক্ষণশীল ও তরুণ অনলাইন ডানপন্থীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর দুই শিবিরের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।

তৃতীয় ঘটনা ইরান যুদ্ধ। ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে টাকার কার্লসন প্রকাশ্যে ট্রাম্প ও রিপাবলিকান পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

টেইলরের মতে, এই নতুন ‘আমেরিকা ফার্স্ট’ অংশটি মনে করে ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে যথেষ্ট কঠোর হতে পারেননি এবং তিনি ইসরায়েল দ্বারা প্রভাবিত হচ্ছেন। তরুণদের মধ্যে এই গোষ্ঠীটির প্রভাব বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই গোষ্ঠীটি কাকে সমর্থন দেবে—সেই প্রশ্নে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নাম আলোচনায় উঠে এসেছে। টেইলরের মতে, নির্বাচনের পর ইরান যুদ্ধ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা নিয়ে জেডি ভ্যান্সের মন্তব্যগুলো টাকার কার্লসনের বক্তব্যের সঙ্গেই মিলে যায়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খ্রিষ্টান ডানপন্থীদের এই বিভক্তি ২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প জাতীয় পপুলার ভোটে মাত্র এক দশমিক পাঁচ শতাংশ ব্যবধানে জয়ী হয়েছিলেন। ফলে আগামী নির্বাচনে জয়ী হতে হলে রিপাবলিকান নেতৃত্বকে নারী ভোটারসহ সমাজের সব অংশের সমর্থন প্রয়োজন হবে, যা টেক্সাসের এই সম্মেলনের কট্টর এজেন্ডার সম্পূর্ণ বিপরীত।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

আমেরিকা

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলের বিপর্যয় আরও কয়েক দিন থাকতে পারে, সতর্ক করল এফএএ

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে সৃষ্ট অচলাবস্থার প্রভাব আরও কয়েক দিন থাকতে পারে বলে সতর্ক করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্…

আমেরিকা

ইরানে সামরিক অভিযান চালিয়ে ট্রাম্প ভুল করেছেন, বললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তাঁর মতে, প…

মায়ামি বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে ইউপিএস ও কোপা এয়ারলাইন্সের বিমানে সংঘর্ষ, আহত ২
আমেরিকা

মায়ামি বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে ইউপিএস ও কোপা এয়ারলাইন্সের বিমানে সংঘর্ষ, আহত ২

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে ইউপিএসের একটি কার্গো বিমান ও কোপা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ হয়…

আমেরিকা

প্রেসিডেন্ট পদে লড়তে ওকাসিও-কোর্তেজের প্রতি আহ্বান নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার আহ্বান জানিয়েছে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমের…