…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলের বিপর্যয় আরও কয়েক দিন থাকতে পারে, সতর্ক করল এফএএ

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে সৃষ্ট অচলাবস্থার প্রভাব আরও কয়েক দিন থাকতে পারে বলে সতর্ক করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি জানিয়েছে, রোববার (১৫ নভেম্বর) রাত পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। রোববারের জন্য নির্ধারিত আরও ৮৭৫টি ফ্লাইট ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

এর আগে শুক্রবার এফএএর নির্দেশে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখা হয়। সেদিন প্রায় ৯ হাজার ২০০টি ফ্লাইট বাতিল এবং ৭ হাজার ৫০০টি ফ্লাইট বিলম্বিত হয়। ‘নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের ত্রুটির কারণে’ এফএএ ওই নির্দেশ জারি করার পর দেশটিতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে অধিকাংশ উড়োজাহাজের যাত্রা স্থগিত থাকে।

কর্মকর্তারা জানিয়েছেন, দেশব্যাপী তৈরি হওয়া এই বিশৃঙ্খলা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এফএএর প্রধান ব্রায়ান বেডফোর্ড শনিবার জানিয়েছেন, তিনি আশা করছেন রোববার রাতের মধ্যে বিমান চলাচল ব্যবস্থা অনেকাংশে স্বাভাবিক হয়ে আসবে। তিনি এমন পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন, এখন সিস্টেমটি স্থিতিশীল রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রে এটিই ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী দেশব্যাপী ফ্লাইট কার্যক্রম বন্ধের ঘটনা।

শনিবার স্থানীয় সময় বিকেলে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, এফএএর ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস দূরের একটি কেন্দ্রে একটি নতুন রাউটার বসানোর কারণেই মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছিল।

ডাফি বলেন, ‘এখানে কোনো অদক্ষতার ঘটনা ঘটেছে কি না, মানে এটি এলথ্রিহ্যারিসের কর্মীদের অপারেটিং ভুল নাকি রাউটার বসানোর ভুল ছিল, নাকি তারা ত্রুটিপূর্ণ কোনো রাউটার বসিয়েছিল, আমরা তা বের করার চেষ্টা করছি। আসল ত্রুটিটা কোথায় ছিল, তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।’

এফএএর নিরাপত্তা কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন প্রফেশনাল অ্যাভিয়েশন সেফটি স্পেশালিস্টস (পাস) জানিয়েছে, সমস্যাটি শুধু দুটি রাউটারের মধ্যে সীমাবদ্ধ ছিল, যেগুলো শুক্রবার আপডেট করা হয়েছিল। একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে রাউটার দুটি আরকানস এবং টেক্সাসে অবস্থিত ছিল।

এফএএর এক কর্মকর্তা জানিয়েছেন, কাজটি শুরুর আগে সংস্থাটি একটি নিরাপত্তা মূল্যায়ন পরিচালনা করেছিল। তবে ইউনিয়নটি জানিয়েছে, উড্ডয়ন স্থগিত হওয়ার পেছনে দায়ী ওই আপগ্রেড কাজগুলোর সঙ্গে পাসের প্রতিনিধিত্বকারী টেকনিশিয়ানরা জড়িত ছিলেন না।

এলথ্রিহ্যারিস জানিয়েছে, তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এফএএর তদন্তে সহায়তা করছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

ট্রাম্প-পরবর্তী আমেরিকার রূপরেখা নিয়ে টেক্সাসে বসছে কট্টর খ্রিষ্টান জাতীয়তাবাদীদের সম্মেলন
আমেরিকা

ট্রাম্প-পরবর্তী আমেরিকার রূপরেখা নিয়ে টেক্সাসে বসছে কট্টর খ্রিষ্টান জাতীয়তাবাদীদের সম্মেলন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর মাগা শিবিরে বিভেদ প্রকাশ্য হতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প-পরবর্তী আমেরিকা এবং রিপ…

আমেরিকা

ইরানে সামরিক অভিযান চালিয়ে ট্রাম্প ভুল করেছেন, বললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তাঁর মতে, প…

মায়ামি বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে ইউপিএস ও কোপা এয়ারলাইন্সের বিমানে সংঘর্ষ, আহত ২
আমেরিকা

মায়ামি বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে ইউপিএস ও কোপা এয়ারলাইন্সের বিমানে সংঘর্ষ, আহত ২

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে ইউপিএসের একটি কার্গো বিমান ও কোপা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের মধ্যে সংঘর্ষ হয়…

আমেরিকা

প্রেসিডেন্ট পদে লড়তে ওকাসিও-কোর্তেজের প্রতি আহ্বান নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার আহ্বান জানিয়েছে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমের…