…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মাদক সেবনের অভিযোগে বরখাস্ত পুলিশ কনস্টেবল রাজশাহীতে ফের মাদকের আসরে আটক

নিজস্ব প্রতিবেদক
মাদক সেবনের অভিযোগে বরখাস্ত পুলিশ কনস্টেবল রাজশাহীতে ফের মাদকের আসরে আটক
ছবি: সংগৃহীত

মাদক সেবনের অভিযোগে ডোপ টেস্টে পজিটিভ হয়ে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল মেহেদী হাসান ফের মাদকের আসরে ধরা পড়েছেন। এখন আবার তাঁর ডোপ টেস্ট করা হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে রাজশাহী নগরের হেতেমখাঁ লিচুবাগান এলাকার একটি বাড়িতে মাদক সেবনের সময় স্থানীয় লোকজন তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানার একটি দল গিয়ে তাঁকে আটক করে। সেখান থেকে মাদক সেবনের বিভিন্ন আলামতও জব্দ করা হয়। পরে তাঁকে থানায় নেওয়া হয়।

পুলিশ কনস্টেবল মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি বর্তমানে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় বসবাস করেন। কয়েক মাস আগে তিনি রাজশাহী জেলার চারঘাট থানায় কর্মরত ছিলেন। সেখানেই মাদক সেবনের অভিযোগ উঠলে তাঁর ডোপ টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ হলে তাঁকে সাময়িক বরখাস্ত করে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত রাখা হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়, যার তদন্ত চলছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, 'মেহেদী যে ঘরে ছিলেন সেখানে মাদক সেবনের আলামত পাওয়া গেছে, কিন্তু মাদক পাওয়া যায়নি। তাই সরাসরি মাদক আইনে মামলা করা যায়নি। বিভাগীয় পুলিশ হাসপাতালে তাঁর ডোপ টেস্ট করা হচ্ছে। রিপোর্ট পজিটিভ হলে মাদকসেবী হিসেবে মাদক আইনে মামলা করা হবে। আর রিপোর্ট নেগেটিভ হলে ঘটনার ব্যাপারে একটি রিপোর্ট দিয়ে তাঁকে জেলা পুলিশে পাঠানো হবে।'

জেলা পুলিশের মুখপাত্র, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, কয়েক মাস আগে মেহেদী চারঘাট থানায় ছিলেন। তখন মাদক সেবনের অভিযোগ উঠলে তাঁর ডোপ টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ হলে তাঁকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত রাখা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে এবং মামলার তদন্ত চলছে। এরই মধ্যে তিনি মাদকের আসরে নগর পুলিশের হাতে আটক হয়েছেন বলে তিনি শুনেছেন।

তিনি আরও জানান, রোববার সকালে মেহেদীকে ডোপ টেস্টের জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। এবারও ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ হলে তাঁর বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজশাহীর মোহনপুরে ওসিকে ফোনে হুমকির অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে, অডিও ছড়িয়েছে ফেসবুকে
আইন ও অপরাধ

রাজশাহীর মোহনপুরে ওসিকে ফোনে হুমকির অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে, অডিও ছড়িয়েছে ফেসবুকে

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোনে ‘ডিসেম্বরের পরও আপনাদের চাকরি করতে হবে’ বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘো…

রাজশাহীতে নারী পুলিশ সার্জেন্টের হিসাবে কোচিং সেন্টার থেকে ৪৯ লাখ টাকা, উৎস নিয়ে রহস্য
আইন ও অপরাধ

রাজশাহীতে নারী পুলিশ সার্জেন্টের হিসাবে কোচিং সেন্টার থেকে ৪৯ লাখ টাকা, উৎস নিয়ে রহস্য

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একজন নারী সার্জেন্ট একটি কোচিং সেন্টার থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়েছেন বলে ব্যাংকের নথি থেকে জানা গেছে। তবে কেন …

ঢাকার ধামরাইয়ে ককটেল ও পেট্রোল বোমাসহ পাঁচজন গ্রেপ্তার, বিস্ফোরক আইনে মামলা
আইন ও অপরাধ

ঢাকার ধামরাইয়ে ককটেল ও পেট্রোল বোমাসহ পাঁচজন গ্রেপ্তার, বিস্ফোরক আইনে মামলা

ঢাকার ধামরাইয়ে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।…

আইন ও অপরাধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার, ফোনে মিলল ‘ডিসেম্বরের মধ্যে পুনর্বাসন’-এর বার্তা

রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবা…