…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজশাহীতে নারী পুলিশ সার্জেন্টের হিসাবে কোচিং সেন্টার থেকে ৪৯ লাখ টাকা, উৎস নিয়ে রহস্য

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে নারী পুলিশ সার্জেন্টের হিসাবে কোচিং সেন্টার থেকে ৪৯ লাখ টাকা, উৎস নিয়ে রহস্য
ছবি: সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একজন নারী সার্জেন্ট একটি কোচিং সেন্টার থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়েছেন বলে ব্যাংকের নথি থেকে জানা গেছে। তবে কেন বা কী কারণে তিনি এই বিপুল অঙ্কের টাকা নিয়েছেন, তা তিনি জানাতে চাননি। যাঁর কাছ থেকে তিনি এই অর্থ নিয়েছেন, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত।

ওই সার্জেন্টের নাম সাবিহা আক্তার। তিনি যে প্রতিষ্ঠান থেকে টাকা নিয়েছেন, সেটির নাম নিউরন নার্সিং কোচিং সেন্টার। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম এনসিপির রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক।

লেনদেনটি হয়েছে এক্সিম ব্যাংকের মাধ্যমে। লেনদেনের নথি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ আগস্ট নিউরন নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা করা হয়। এরপর একই দিনে সার্জেন্ট সাবিহা আক্তারের অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয়। এই বিপুল অঙ্কের লেনদেন নিয়ে রহস্য দেখা দিয়েছে।

কোচিং সেন্টার থেকে টাকা তাঁর হিসাবে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, ১ কোটি-২ কোটি টাকাও ঢুকতে পারে।’ টাকার উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি টাকা দিয়েছেন, তাঁকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’

গত সোমবার দুপুরে আরএমপির ট্রাফিক অফিসে ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের কক্ষে তাঁর সামনেই এই বক্তব্য দেন সার্জেন্ট সাবিহা আক্তার।

পরদিন গত মঙ্গলবার রাত ৯টায় তিনি নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে যান। একটি ডেন্টাল কেয়ারের সামনে সাইফুল ইসলামের মুখোমুখি বসে তাঁকে কথা বলতে দেখা যায়। সে সময় তিনি ইউনিফর্মেই ছিলেন।

সাবিহার ব্যাংক হিসাবে বড় অঙ্কের অর্থ স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম প্রথমে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। পরে অর্থের উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিল। কিন্তু সে সরাসরি তার কাছ থেকে টাকাটা নিতে চায়নি। এ জন্য ওই ব্যক্তি আমাকে নগদ টাকা দেয়। আমি সেটা আমার ব্যাংক হিসাবে নিয়ে সাবিহার হিসাবে ট্রান্সফার করে দিয়েছি। এখন উপকার করতে গিয়ে আমিই বিপদে।’

এই রহস্যজনক লেনদেনের তদন্ত প্রয়োজন বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন। তিনি বলেন, ‘ট্রাফিক বিভাগে দুর্নীতি হয়, এটা সবার জানা কথা। ওপর মহল থেকে নিচের মহল—সবাই কোনো না কোনোভাবে সুবিধাভোগী হয়। কাজেই আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকলে তার তদন্ত হওয়া প্রয়োজন।’

জানতে চাইলে আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে সার্জেন্ট সাবিহার ব্যক্তিগত হিসাবে টাকা এলে সেটি তার ব্যক্তিগত বিষয়। ট্রাফিক বিভাগের একজন প্রধান আছেন, তিনি বিষয়টি জানেন কি না, তা আমার জানা নেই। তবে আমাদের কাছে কোনো অভিযোগ না এলে আমরা কারও ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে তদন্ত করি না।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজশাহীর মোহনপুরে ওসিকে ফোনে হুমকির অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে, অডিও ছড়িয়েছে ফেসবুকে
আইন ও অপরাধ

রাজশাহীর মোহনপুরে ওসিকে ফোনে হুমকির অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে, অডিও ছড়িয়েছে ফেসবুকে

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোনে ‘ডিসেম্বরের পরও আপনাদের চাকরি করতে হবে’ বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘো…

রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের মামলায় সত্যতা পায়নি পুলিশ, বাদীর বিরুদ্ধেই ব্যবস্থার সুপারিশ
আইন ও অপরাধ

রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের মামলায় সত্যতা পায়নি পুলিশ, বাদীর বিরুদ্ধেই ব্যবস্থার সুপারিশ

জুলাই অভ্যুত্থানের পর রাজশাহীতে করা একটি মামলায় বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ। তদন্তে বাদীর বাড়ি…

রাজশাহীর গোদাগাড়ীতে রিকশাচালক শিহাব হত্যা মামলায় যুবক গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে
আইন ও অপরাধ

রাজশাহীর গোদাগাড়ীতে রিকশাচালক শিহাব হত্যা মামলায় যুবক গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কিশোর অটোরিকশাচালক শিহাব রানা (১৭) হত্যা মামলায় হাবিবুল বাশার শিমুল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।…

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…