…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের মামলায় সত্যতা পায়নি পুলিশ, বাদীর বিরুদ্ধেই ব্যবস্থার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের মামলায় সত্যতা পায়নি পুলিশ, বাদীর বিরুদ্ধেই ব্যবস্থার সুপারিশ
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের পর রাজশাহীতে করা একটি মামলায় বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ। তদন্তে বাদীর বাড়ির আশপাশের কোনো বাসিন্দাও এমন বিস্ফোরণ বা লুটপাটের কথা জানেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সম্প্রতি সব আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন পুলিশের তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের কারণে বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। সে অনুযায়ী আদালত বাদীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন বলে জানা গেছে।

বাদী শাহজাহান আলী রাজশাহী নগরের বোয়ালিয়া থানার সুলতানাবাদ মহল্লার বাসিন্দা ও শ্রমিকদল নেতা। তিনি ২০২৪ সালের ১৯ আগস্ট বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

আসামিদের মধ্যে ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মোমিন, নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, নগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় প্রতিহিংসার বশবর্তী হয়ে আসামিরা শাহজাহানের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে ভাঙচুর, লুটপাট ও বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

জুলাই আন্দোলনকেন্দ্রিক মামলা হওয়ায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) গুরুত্ব বিবেচনায় মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) ওপর তদন্তের দায়িত্ব দেয়। কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে সর্বশেষ মামলাটির তদন্ত করেন ডিবির উপপরিদর্শক (এসআই) শাহ আলী মিয়া। তদন্ত কার্যক্রম তদারকি করেন ডিআইজি পদমর্যাদার আরএমপির সাবেক অতিরিক্ত কমিশনার নাজমুল হোসেনসহ পুলিশের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁরা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত শেষে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা কোনো প্রতিবেশীই ঘটনার দিন ও সময়ে বাদীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানাননি। বাদীকে ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির করতে বলা হলে তিনিও তা পারেননি। বাদীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ২১১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় প্রতিবেদনে।

মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলী মিয়া বলেন, সব আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দায়েরের কারণে বিধি অনুযায়ী বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে বাদী শাহজাহান আলীর মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজশাহীর মোহনপুরে ওসিকে ফোনে হুমকির অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে, অডিও ছড়িয়েছে ফেসবুকে
আইন ও অপরাধ

রাজশাহীর মোহনপুরে ওসিকে ফোনে হুমকির অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে, অডিও ছড়িয়েছে ফেসবুকে

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোনে ‘ডিসেম্বরের পরও আপনাদের চাকরি করতে হবে’ বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘো…

রাজশাহীতে নারী পুলিশ সার্জেন্টের হিসাবে কোচিং সেন্টার থেকে ৪৯ লাখ টাকা, উৎস নিয়ে রহস্য
আইন ও অপরাধ

রাজশাহীতে নারী পুলিশ সার্জেন্টের হিসাবে কোচিং সেন্টার থেকে ৪৯ লাখ টাকা, উৎস নিয়ে রহস্য

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একজন নারী সার্জেন্ট একটি কোচিং সেন্টার থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়েছেন বলে ব্যাংকের নথি থেকে জানা গেছে। তবে কেন …

রাজশাহীর গোদাগাড়ীতে রিকশাচালক শিহাব হত্যা মামলায় যুবক গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে
আইন ও অপরাধ

রাজশাহীর গোদাগাড়ীতে রিকশাচালক শিহাব হত্যা মামলায় যুবক গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কিশোর অটোরিকশাচালক শিহাব রানা (১৭) হত্যা মামলায় হাবিবুল বাশার শিমুল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।…

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…