…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সিলেটের শাহজালাল উপশহরে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন, নথি ও গাড়ি ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক
সিলেটের শাহজালাল উপশহরে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন, নথি ও গাড়ি ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর শাহজালাল উপশহরে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে কে বা কারা কার্যালয়ের উত্তর ও পূর্ব পাশে আগুন দেয়।

গ্রামীণ ব্যাংকের সিলেট আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. আবুল হোসেন জানান, শাহজালাল উপশহরের এইচ ব্লকের ১ নম্বর সড়কের ২৩২/১ নম্বর বাড়িতে তাঁদের কার্যালয়।

আবুল হোসেনের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা পলিথিনের প্যাকেটে তরলজাতীয় জ্বালানি নিয়ে এসে প্রথমে ভবনের উত্তর পাশে এবং পরে পূর্ব পাশে আগুন দেয়। এরপর গ্যারেজে রাখা তাঁর গাড়িতেও আগুন দেওয়া হয়।

এতে কার্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু নথি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যারেজে রাখা আঞ্চলিক ব্যবস্থাপকের গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাংকের এক কর্মচারী আগুন দেখতে পেয়ে অন্যদের খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও শাহপরান থানায় খবর দেওয়া হয়।

তবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কয়েকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষয়ক্ষতির বিষয়ে আবুল হোসেন বলেন, পুড়ে যাওয়া নথির মধ্যে গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। সব মিলিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি বলে তিনি জানান।

এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির বিষয়টি নিশ্চিত করে শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ বলেন, এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

কুলাউড়ার কাদিপুরে মেছোবাঘের দুটি শাবক উদ্ধার, নিরাপদ আবাসে ছাড়া হবে
সিলেট বিভাগ

কুলাউড়ার কাদিপুরে মেছোবাঘের দুটি শাবক উদ্ধার, নিরাপদ আবাসে ছাড়া হবে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর এলাকা থেকে মেছোবাঘের দুটি শাবক উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট বন বিভাগের গাজীপুর বন ব…

সিলেট বিভাগ

সিলেটের রাতারগুলে গোপন বৈঠক ঘিরে দেশজুড়ে অভিযান: মামলায় আসামি ১৯৫, গ্রেপ্তার ১৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকায় একটি ইকো রিসোর্টে গোপন রাজনৈতিক সভার ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকার…

হবিগঞ্জে মাহদি হাসানের বাড়িতে পেট্রোল বোমার অভিযোগ ‘নাটক’, বলছে পুলিশ
সিলেট বিভাগ

হবিগঞ্জে মাহদি হাসানের বাড়িতে পেট্রোল বোমার অভিযোগ ‘নাটক’, বলছে পুলিশ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগকে ‘নাটক’ বলে মন্তব্য করেছে পুলিশ।…

হবিগঞ্জে বৈছাআ নেতা মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে শর্টসার্কিট
সিলেট বিভাগ

হবিগঞ্জে বৈছাআ নেতা মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে শর্টসার্কিট

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।…