…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

বাংলাদেশের বিদায়ে সাফ ফাইনালের টিকিটের দামে ধস: ১ হাজার টাকার টিকিট এখন ২০০ টাকায়

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিদায়ে সাফ ফাইনালের টিকিটের দামে ধস: ১ হাজার টাকার টিকিট এখন ২০০ টাকায়
ছবি: সংগৃহীত

যে টিকিটের দাম ছিল ১ হাজার টাকা, সেটিই এখন পাওয়া যাচ্ছে ২০০ টাকায়—তাও আবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের টিকিট। স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে, আর তার প্রভাব পড়েছে টিকিটের দামে।

১৭ নভেম্বর অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে এখন গ্যালারির টিকিট মিলছে মাত্র ২০০ টাকায়। টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে আজ ফাইনালের গ্যালারি টিকিটের দাম ২০০ টাকা দেখা গেছে।

অথচ বাংলাদেশ সেমিফাইনালে উঠলে কমানোর পরও টিকিটের দাম ছিল ৮০০ টাকা। গতকাল পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়ের পর ফাইনালের টিকিটের দাম কমেছে চার গুণ। তবু ফাইনালে দর্শক কতটা হবে, সে শঙ্কা থেকেই যাচ্ছে।

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালের গ্যালারি ছিল দর্শকে ভরা। প্রায় ২২ হাজার আসনের জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৮৩ জন দর্শক।

আজ রোববার বিকেলে জাতীয় স্টেডিয়াম এলাকায় গিয়ে সাফ ফাইনালের তেমন কোনো আঁচ পাওয়া যায়নি। গতকাল গ্যালারিতে বসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখা তরিকুল ইসলামের কথাতেও ফুটে উঠেছে সেই বাস্তবতা। স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ নেই, এখন আর ফাইনাল দেখে কী করব? আমাদের সাফ শেষ।’

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের সমর্থকেরা। কিন্তু পাকিস্তানের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে গেছে।

বাংলাদেশের বিদায়ের সঙ্গে যেন ফিকে হয়ে গেছে ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও। এখন ২০০ টাকার টিকিটেও গ্যালারি কতটা ভরে, সেটিই দেখার বিষয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

সাফ সেমিফাইনালে শেষ মুহূর্তের ভুলে গোল হজমের পর ক্ষমা চাইলেন গোলরক্ষক শ্রাবণ: ‘সত্যিই দুঃখিত বাংলাদেশ’
খেলা

সাফ সেমিফাইনালে শেষ মুহূর্তের ভুলে গোল হজমের পর ক্ষমা চাইলেন গোলরক্ষক শ্রাবণ: ‘সত্যিই দুঃখিত বাংলাদেশ’

জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়ের পর আজ ক্ষমা চেয়েছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রা…

চার বছর বয়সের ছবির পাশে আজকের টেন্ডুলকার, ব্যাটের সঙ্গে সম্পর্কের ৪৯ বছর
খেলা

চার বছর বয়সের ছবির পাশে আজকের টেন্ডুলকার, ব্যাটের সঙ্গে সম্পর্কের ৪৯ বছর

কিছু ছবি সময়ের দীর্ঘ পথচলা চোখের সামনে তুলে ধরে। একই মানুষ, একই হাসি, হাতে একটি ব্যাট — শুধু মাঝখানে পেরিয়ে গেছে ৪৯টি বছর। ভারতের কিংবদন্তি ব্যাটসম্…

কাতারে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাইফ হাসান
খেলা

কাতারে রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাইফ হাসান

কাতারে অনুষ্ঠেয় রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাইফ হাসান। শুধু দলে জায়গা পাওয়াই নয়, এই আসরে বাংলাদেশের অধিনায়কের দায়িত্…

খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক ম্যাচের প্রথম বলেই ফিরলেন রবিন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশ দলে অভিষেক হয়েছে মাহফিজুল ইসলাম রবিনে…