…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ঢাকার ৩৯ বিক্রয়কেন্দ্রে সরকার নির্ধারিত ২ হাজার ৬০ টাকায় ১২ কেজি এলপিজি দিচ্ছে ফ্রেশ

নিজস্ব প্রতিবেদক

১২ কেজির এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত খুচরা মূল্য ২ হাজার ৬০ টাকায় বিক্রির উদ্যোগ নিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস। ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন এলাকার ৩৯টি ডিস্ট্রিবিউশন পয়েন্ট বা দোকানে এই দামে এলপিজি পাওয়া যাবে।

রোববার ১৫ নভেম্বর ঢাকার মিরপুর-১৫ নম্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা।

আবু সাঈদ রাজা বলেন, এই উদ্যোগের মাধ্যমে পণ্যের মূল্য সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি। নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে রিফিল কেনার ক্ষেত্রে গ্রাহকেরা যেন প্রযোজ্য মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান, সেটিই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, বাংলাদেশের ১ নম্বর ফুয়েলিং পার্টনার হিসেবে ফ্রেশ এলপি গ্যাস স্বচ্ছ যোগাযোগ, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ এবং সেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

মেঘনা গ্রুপের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভোক্তা পর্যায়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে এলপি গ্যাস পাওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দেওয়ায় দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে ফ্রেশ এলপি গ্যাস এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকা মহানগরের ৩৯টি নির্ধারিত পরিবেশক বিক্রয়কেন্দ্রের নাম ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্র থেকে গ্রাহকেরা বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে এলপি গ্যাস কিনতে পারবেন। বিক্রয়কেন্দ্রগুলোর নাম ফ্রেশ এলপি গ্যাসের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

ঘোষিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে মগবাজারের দিলু রোডের আর (জেবি) এন্টারপ্রাইজ, বাড্ডার আফতাবনগরের ফাইভ সার্কেল লিমিটেড ও আরবি এন্টারপ্রাইজ, ভাটারার পূর্ব নূরেরচালার এস কে এস ট্রেডিং কোম্পানি, কাঁঠালবাগানের দীপ্ত এন্টারপ্রাইজ এবং পশ্চিম রামপুরার পলাশবাগের লিজা এন্টারপ্রাইজ।

তেজগাঁওয়ের কলোনি বাজারের জুয়েল অ্যান্ড ব্রাদার্স, গ্রিনরোডের তাহমিনা এন্টারপ্রাইজ, খিলগাঁওয়ের নতুনবাগের মোহাম্মদ এন্টারপ্রাইজ, বনানীর কড়াইলের মেহেরিমা করপোরেশন, মেরুল বাড্ডার ডিআইটি রোডের তালুকদার এন্টারপ্রাইজ, মুগদার মান্ডার হারুন এন্টারপ্রাইজ এবং সবুজবাগের রাজাবাগের ট্রেস গ্যাস ভিশনও তালিকায় আছে।

মিরপুর-১ নম্বর বেড়িবাঁধের ক্ষণকাল এন্টারপ্রাইজ, মিরপুর-১৩ নম্বরের নতুন বাজারের মায়ের দোয়া এলপি গ্যাস, খিলক্ষেতের বটতলার জাহান ট্রেডার্স, দক্ষিণখানের আলিফ এন্টারপ্রাইজ, পল্লবীর বালুঘাটের সজীব খান এন্টারপ্রাইজ এবং উত্তরা ১৫ নম্বর সেক্টরের রানা এন্টারপ্রাইজ থেকেও নির্ধারিত দামে গ্যাস পাওয়া যাবে।

মোহাম্মদপুরের বছিলার নিউ রানী গ্যাস, রায়েরবাজারের এ বি এন্টারপ্রাইজ, চন্দ্রিমা মডেল টাউনের বারাকাহ এন্টারপ্রাইজ, কামরাঙ্গীরচরের আশরাফাবাদের আল্লাহর দান এন্টারপ্রাইজ, হাজারীবাগের আভিন এন্টারপ্রাইজ, যাত্রাবাড়ীর মীর হাজারীবাগের জে এস এন্টারপ্রাইজ ও ধলপুর বউবাজারের মায়ের দোয়া এন্টারপ্রাইজও ঘোষিত ৩৯ কেন্দ্রের মধ্যে রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

প্রায় তিন মাস পর ডিএসইতে লেনদেন ছাড়াল ৯০০ কোটি টাকা, সূচকও বেড়েছে

প্রায় তিন মাসের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ৯০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) লেন…

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে লেনদেন ৭৯৮ কোটি টাকা, প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৬ নভেম্বর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন সত্ত্বেও প্রধান মূল্যসূ…

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে সব সূচক বেড়েছে, লেনদেন ছাড়িয়েছে ৭৩৯ কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সব কটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী ছিল এবং লেনদেনের পরিমাণ বেড়ে ৭৩৯ কোটি টাকা ছাড়িয়েছে।…

ফরেনসিক নিরীক্ষায় ধরা পড়ল জিডিপি বাড়িয়ে দেখানোর চিত্র, কোনো বছরে প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছে ১.৩ পয়েন্ট পর্যন্ত
অর্থনীতি ও ব্যবসা

ফরেনসিক নিরীক্ষায় ধরা পড়ল জিডিপি বাড়িয়ে দেখানোর চিত্র, কোনো বছরে প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছে ১.৩ পয়েন্ট পর্যন্ত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতির আকার ও প্রবৃদ্ধি সরকারি পরিসংখ্যানে বাড়িয়ে দেখানো হয়েছিল—বর্তমান সরকারের উদ্যোগে করা ফরেনসিক …