…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে সব সূচক বেড়েছে, লেনদেন ছাড়িয়েছে ৭৩৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সব কটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী ছিল এবং লেনদেনের পরিমাণ বেড়ে ৭৩৯ কোটি টাকা ছাড়িয়েছে।

দিন শেষে আগের কার্যদিবসের তুলনায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬০ দশমিক ৫৬ পয়েন্টে স্থির হয়েছে।

একই সময়ে ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭৮ দশমিক ১১ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আজ বাজারে ৩৮০টি কোম্পানির মোট ২৪ কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৮৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে, যার মোট মূল্য দাঁড়িয়েছে ৭৩৯ কোটি ২৩ লাখ ৬৭ হাজার ১৪৩ টাকা।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৩টির দাম বেড়েছে, ২১০টির কমেছে এবং ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ৯৩৭ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার ২৩০ টাকা।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে শাহজিবাজার পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, সায়হাম টেক্সটাইল, ডরিন পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাব, ফাইন ফুডস, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ওয়াটা কেমিক্যালস, ইসলামী ব্যাংক বাংলাদেশ, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এসকে ট্রিমস, বিডি থাই ফুড, ফার ইস্ট নিটিং, ফাইন ফুডস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, তিতাস গ্যাস ও বারাকা পতেঙ্গা পাওয়ার।

অন্যদিকে দরপতনের শীর্ষ ১০ কোম্পানি হলো এসবিএসি ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, এসিআই ফর্মুলেশনস, খুলনা পাওয়ার, ডেলটা স্পিনার্স, পিপলস লিজিং, প্রিমিয়ার সিমেন্ট, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ইয়াকিন পলিমার ও ফার্মা এইডস।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ফরেনসিক নিরীক্ষায় ধরা পড়ল জিডিপি বাড়িয়ে দেখানোর চিত্র, কোনো বছরে প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছে ১.৩ পয়েন্ট পর্যন্ত
অর্থনীতি ও ব্যবসা

ফরেনসিক নিরীক্ষায় ধরা পড়ল জিডিপি বাড়িয়ে দেখানোর চিত্র, কোনো বছরে প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছে ১.৩ পয়েন্ট পর্যন্ত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতির আকার ও প্রবৃদ্ধি সরকারি পরিসংখ্যানে বাড়িয়ে দেখানো হয়েছিল—বর্তমান সরকারের উদ্যোগে করা ফরেনসিক …

অর্থনীতি ও ব্যবসা

বিডি ক্রিয়েশনের কর্মীদের পেরোল ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক, গুলশানে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে পেরোল ব্যাংকিং সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠ…

রমজান উপলক্ষে খেজুরের শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, মাল্টা-আপেলের করভার অর্ধেকে নামাল সরকার
অর্থনীতি ও ব্যবসা

রমজান উপলক্ষে খেজুরের শুল্ক ২৫ থেকে ৫ শতাংশে, মাল্টা-আপেলের করভার অর্ধেকে নামাল সরকার

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, মাল্টা এবং আপেল আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রোববার সচিবালয়ে মন…

নিউইয়র্ক বা লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমানো
অর্থনীতি ও ব্যবসা

নিউইয়র্ক বা লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমানো

বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে ব্যাংক খাতের ওপর একক নির্ভরতা কমাতে চায় সরকার। এ জন্য পুঁজিবাজার ও বন্ড বাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া …