বিডি ক্রিয়েশনের কর্মীদের পেরোল ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক, গুলশানে চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে পেরোল ব্যাংকিং সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করা হয়।
এই চুক্তির আওতায় বিডি ক্রিয়েশনের কর্মকর্তারা প্রাইম ব্যাংকের কাছ থেকে এক্সক্লুসিভ পেরোল ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।
সুবিধাগুলোর মধ্যে রয়েছে প্রতিযোগিতামূলক হারে স্যালারি অ্যাকাউন্ট এবং বিভিন্ন লাইফস্টাইল সুবিধাসহ ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড।
এ ছাড়া কর্মকর্তারা কাস্টমাইজড লোন ও ক্রেডিট কার্ড সুবিধা এবং বিভিন্ন অগ্রাধিকারমূলক কনজ্যুমার ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।
বিডি ক্রিয়েশনের কর্মীরা প্রাইম ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ (PrimePay)-এর মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধের সুযোগ পাবেন।
একই প্ল্যাটফর্মে যেকোনো সময়, দিন-রাত ২৪ ঘণ্টা সহজে করপোরেট পেমেন্ট সম্পন্ন করার সুযোগও থাকবে।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং বিডি ক্রিয়েশনের চেয়ারম্যান ও সিইও বেলাল হোসেন।
অনুষ্ঠানে বিডি ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুস্তাফা আহমেদ পিয়াস উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে ছিলেন এসইভিপি ও চিফ বিজনেস অফিসার, করপোরেট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং সাজিদ রহমান এবং এসইভিপি ও কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের হেড মোহাম্মদ সালাউদ্দিন হাজারী।
আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের ইউনিট হেড মো. রাশাদুজ্জামান, এসভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস এবং এভিপি ও সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. সাহিদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


