…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

দায়িত্ব পেয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন সমবায় ব্যাংকের নতুন চেয়ারম্যান ফয়সাল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নবনিযুক্ত চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার বিকেলে তিনি মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের সময় তাঁর নেতৃত্বে ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। অনুষ্ঠানে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের মহাব্যবস্থাপক মৃণাল কান্তি বিশ্বাস, বাংলাপোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতা ফেরদৌস আহমেদ, ছাত্রদল নেতা শাহান আহমেদসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের সন্তান ফয়সাল আহমেদ চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কানাডা বিএনপির সাবেক সভাপতি। দলের কঠিন সময়ে তিনি প্রবাসে বিএনপির পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন।

ওয়ান-ইলেভেনের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে আন্তর্জাতিক অঙ্গনে প্রচার ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তিনি। তাঁর শুভাকাঙ্ক্ষীদের ভাষ্য, কানাডার পার্লামেন্টেও তিনি এ বিষয়ে দাবি তুলে ধরেছিলেন।

ফয়সাল আহমেদ চৌধুরীকে বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন কানাডাপ্রবাসী জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা। মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার এক বার্তায় বলেন, এই মূল্যায়ন ফয়সাল আহমেদ চৌধুরীর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও অবদানের স্বীকৃতি। মৌলভীবাজারবাসী এবং প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় ফয়সাল আহমেদ চৌধুরীকে তাঁর কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

বিডি ক্রিয়েশনের কর্মীদের পেরোল ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক, গুলশানে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে পেরোল ব্যাংকিং সেবা নেবে বিডি ক্রিয়েশন লিমিটেড। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠ…

অর্থনীতি ও ব্যবসা

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরও কমানোর চেষ্টা চলছে: গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা কমানো গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে তা আরও কমানোর চেষ্টা চলবে বলেও জানান তিনি। শনি…

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী
অর্থনীতি ও ব্যবসা

আদানির বিদ্যুতের খরচ কমাতে আলোচনা চলছে, গ্যারান্টি বাতিলের সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

আদানির বিদ্যুতের খরচ কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, একটি প্রতিনিধিদল ভারতে গি…

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন
অর্থনীতি ও ব্যবসা

কক্সবাজারে কাল শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন

সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার উন্মুক্ত করা এবং ঋণ নেওয়ার নতুন উৎস তৈরির কৌশল নিয়ে দেশে প্রথমবারের মত…