…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

শিবচরে সংসদ সদস্যের কাছে আসা ৪ হাজার অভিযোগের ৮০ শতাংশই জমি নিয়ে, সংসদে উঠল ভূমিসেবার ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
শিবচরে সংসদ সদস্যের কাছে আসা ৪ হাজার অভিযোগের ৮০ শতাংশই জমি নিয়ে, সংসদে উঠল ভূমিসেবার ভোগান্তি
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধে মানুষের ভোগান্তির চিত্র সংসদে তুলে ধরেছেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেছেন, নির্বাচিত হওয়ার পর তাঁর কার্যালয়ে প্রায় ৪ হাজার অভিযোগ জমা পড়েছে, এর প্রায় ৮০ শতাংশই জমিসংক্রান্ত।

রোববার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় এসব কথা বলেন মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের এই সংসদ সদস্য।

হানজালা বলেন, জমির নামজারি, রেকর্ড সংশোধন ও অন্যান্য ভূমিসেবা নিতে গিয়ে শিবচরের মানুষ নানা সমস্যায় পড়ছেন। জমি নিয়ে বিরোধ দেখা দিলে অনেক সময় থানা অভিযোগ নিতে চায় না।

ভূমি অফিসে গেলেও নানা আইনি জটিলতার মুখে পড়তে হয় বলে তিনি জানান। আদালতে মামলা হলে তা নিষ্পত্তিতেও দীর্ঘ সময় লাগে।

তাঁর অভিযোগ, অনেক মানুষ ১০, ২০ এমনকি ৫০ বছর ধরে জমি নিয়ে বিরোধের নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন।

এই পরিস্থিতিতে মানুষের ভোগান্তি কমাতে বিদ্যমান আইন ও ভূমিসেবা ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে কি না, তা জানতে চান হানজালা।

জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ভূমিসেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও মৌজা ম্যাপের আবেদন করার ব্যবস্থা রয়েছে।

মন্ত্রী বলেন, ঘরে বসে বা ভূমিসেবা সহায়তা কেন্দ্র থেকে এসব সেবা নেওয়া যায়। ভূমিসেবার আবেদন নিষ্পত্তির নির্ধারিত সময়সীমা রয়েছে, কোনো আবেদন নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হলে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, ভূমি রেকর্ড হালনাগাদ ও সংশোধনের কাজ চলছে। দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাঠপর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে একটি মোবাইল অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এই অ্যাপে নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান যাচাই করে হাজিরা নেওয়া হচ্ছে, পর্যায়ক্রমে সারা দেশে এই ব্যবস্থা চালু করা হবে।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য ও হয়রানি বন্ধে নিয়মিত তদারকি চলছে। ভূমিসেবা নিয়ে অভিযোগ ও পরামর্শের জন্য সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা কল সেন্টারও চালু রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গ্লোবাল শিল্ড কর্মসূচিতে প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ, জানালেন ড. সাইমুম পারভেজ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পে…

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
জাতীয়

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন দেওয়ার পর গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জি…

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
জাতীয়

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার ভেতরে এসব আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাব…

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস
জাতীয়

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

গাজীপুর শহরের জোরপুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ…