…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

ক্যারিয়ারের শুরুর দিকে শুটিংয়ে পরিচালকের হয়রানির কথা জানালেন স্বরা ভাস্কর

নিজস্ব প্রতিবেদক
ক্যারিয়ারের শুরুর দিকে শুটিংয়ে পরিচালকের হয়রানির কথা জানালেন স্বরা ভাস্কর
ছবি: সংগৃহীত

অভিনয়জীবনের শুরুর দিকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঘটনাটি ঘটেছিল ২০১১ সালে মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে একটি সিনেমার শুটিং চলাকালে।

স্বরা জানান, তখন তিনি সদ্য ‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয় করেছেন এবং অভিনয়জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই চলছিল। কিন্তু শুটিংয়ের প্রথম কয়েক দিনের মধ্যেই পরিচালকের অস্বস্তিকর আচরণের মুখোমুখি হন তিনি। তখন তাঁর বয়স ছিল ২০-এর কোঠায়।

অভিনেত্রীর ভাষায়, ‘ঘটনার সময় আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি হিসেবে চিনতেই পারিনি। কারণ, ওই ব্যক্তি আমার সঙ্গে কোনো শারীরিক সংস্পর্শে আসেননি।’ তবে কার বিরুদ্ধে অভিযোগ, তা খোলাসা করেননি তিনি; কীভাবে হয়রানির শিকার হয়েছিলেন, সেটাও প্রকাশ করেননি।

সেই সময় স্বরার পাশে দাঁড়ানোর মতো ব্যক্তিগত কোনো দল ছিল না, চলচ্চিত্রজগতে পরিচিতজনও তেমন গড়ে ওঠেনি। সমস্যায় পড়লে কার কাছে সাহায্য চাইবেন, সেটিও জানা ছিল না তাঁর। স্বরা বলেন, ‘আমি অন্যভাবে অসহায় ছিলাম। আমার কোনো ব্যক্তিগত টিম ছিল না। এমন কেউ ছিল না, যার কাছে গিয়ে সাহায্য চাইতে পারতাম।’

ঘটনার সময় সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা ছিল ৫৬ দিনের। শুটিং শুরুর কয়েক দিনের মধ্যেই পরিচালকের কথিত হয়রানিমূলক আচরণ শুরু হয়। কিন্তু তখন কাজ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারেননি তিনি, কারণ অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করার জন্য এমন একটি সুযোগ তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল।

স্বরার কথায়, ‘আমি প্রকল্পটি ছেড়ে যেতে চাইনি। কাজ হারাতে চাইনি। আমারও তো নিজের কিছু উচ্চাকাঙ্ক্ষা আছে, তাই না? নিজের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখা অন্যায় কেন?’ তাঁর মতে, কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে অনেক নারীই নিরাপত্তা ও সম্মান এবং কাজ ধরে রাখার চাপের মধ্যে দ্বন্দ্বে পড়েন, বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকে।

ঘটনার সময় বিষয়টি যৌন হয়রানি হিসেবে বুঝতে না পারলেও কয়েক বছর পর নিজের অভিজ্ঞতাকে নতুনভাবে মূল্যায়ন করেন স্বরা। বিশ্বজুড়ে #মিটু আন্দোলন শুরু হওয়ার পর অন্য নারীদের অভিজ্ঞতা পড়তে গিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার মিল খুঁজে পান তিনি। স্বরা বলেন, ‘তখন আমার মনে হয়েছিল, হে ঈশ্বর! এটাই তো হয়রানি। যৌন হয়রানির পাঠ্যবইয়ের উদাহরণ যেন।’

শেষ পর্যন্ত সিনেমাটির নির্বাহী প্রযোজকের কাছে বিষয়টি খুলে বলেন অভিনেত্রী। স্বরার দাবি, প্রযোজক তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এবং শুটিংয়ের বাকি সময়টা সহজ করে তুলতে সহযোগিতা করেছিলেন। স্বরার ভাষায়, ‘তিনি আমার বন্ধু হয়ে গিয়েছিলেন। তিনি আমাকে সুরক্ষা দিয়েছিলেন। তখনো, এখনো তিনি আমার ব্যবস্থাপক।’

নিজের অভিজ্ঞতা থেকে কর্মজীবনে প্রবেশ করা তরুণীদের জন্য বার্তা দিয়েছেন স্বরা। তাঁর মতে, কর্মক্ষেত্রে কোনো আচরণ অস্বস্তিকর মনে হলে সেটিকে ছোট করে দেখার সুযোগ নেই। অভিনেত্রী বলেন, ‘মানুষের সঙ্গে কথা বলুন, সাহায্য চান, সহযোগিতা নিন। অনুচিত আচরণ দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। কারণ, এখন আমরা সেটা করতে পারি।’

ব্যক্তিজীবনে স্বরা ২০২৩ সালের ৬ জানুয়ারি রাজনীতিক ফাহাদ আহমেদকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন এবং একই বছরের ১৬ ফেব্রুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আনেন তাঁরা। ওই বছরের সেপ্টেম্বরে তাঁদের কন্যাসন্তান রাবিয়ার জন্ম হয়। সম্প্রতি রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’-তেও অংশ নিয়েছেন অভিনেত্রী।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

ওশোর চরিত্রে অভিনয় করতে চান নওয়াজউদ্দিন সিদ্দিকী, পরিচালনায় অনাগ্রহ স্পষ্ট করলেন

বাস্তব জীবনের বৈচিত্র্যময় চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য পরিচিত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এবার আধ্যাত্মিক গুরু ও দার্শনিক ওশোর চরিত্রে অভিনয়ে…

ক্যামব্রিজের স্মৃতিচারণে রাহুল গান্ধী: সাবেক প্রেমিকা ‘এখন বন্ধু’
বিনোদন

ক্যামব্রিজের স্মৃতিচারণে রাহুল গান্ধী: সাবেক প্রেমিকা ‘এখন বন্ধু’

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজের ব্যক্তিগত জীবনের এক বিরল স্মৃতিচারণ করেছেন। মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশনা অনুষ্ঠানে ক্যামব্রিজ বিশ্ববিদ…

বিনোদন

মিস ইউনিভার্সে ভোটে এগিয়ে বাংলাদেশের সামিরা খান মাহি, অলটাইম স্কোর ৭৮ কোটি ৮০ লাখ পয়েন্টে তৃতীয়

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। প্রতিযোগিতায় অংশ নিতে ৮ নভ…

বিনোদন

তাহসানের উপস্থাপনায় আরও বড় পরিসরে আসছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ৩

স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গের প্রযোজনায় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ তৃতীয় সিজন নিয়ে আসছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, আরও বড় পরিসর ও প…