…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

বরিশাল বিভাগে ‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা, ম্যাজিস্ট্রেট সংকটে থমকে অভিযান

নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিভাগে ‘ম্যানেজ’ করে চলছে তিন শতাধিক অবৈধ ইটভাটা, ম্যাজিস্ট্রেট সংকটে থমকে অভিযান
ছবি: সংগৃহীত

বরিশাল বিভাগে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই তিন শতাধিক অবৈধ ইটভাটা চলছে। এসব ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে, আর ড্রাম চিমনি ও নিষিদ্ধ চিমনি ব্যবহার করে জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে চলছে কার্যক্রম। অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করেই বছরের পর বছর ব্যবসা চালিয়ে যাচ্ছেন ভাটার মালিকেরা।

পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী বিভাগে অবৈধ ইটভাটার সংখ্যা কমপক্ষে ৩০০। এসব ভাটায় ড্রাম চিমনি ও ১২০ ফুট ফিক্সড চিমনি ব্যবহার করা হয়। নদীবেষ্টিত এলাকার চরাঞ্চলে অবৈধ ইটভাটার সংখ্যা বেশি; শুধু বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলাতেই শতাধিক অবৈধ ভাটা রয়েছে।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. মুজাহিদুল ইসলাম জানান, বরিশালে তাঁর দপ্তরের ম্যাজিস্ট্রেট পদটি গত এপ্রিল থেকে শূন্য। গত বছর ডিসেম্বরে যোগ দেওয়া ম্যাজিস্ট্রেট এ বছর এপ্রিলে বদলি হলে নতুন কেউ পদায়ন হননি। ফলে এবার মৌসুমের শুরুতেই অভিযান চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। সংশ্লিষ্ট জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করেও যথাসময়ে ম্যাজিস্ট্রেট পাওয়া যায় না বলে জানান তিনি। জনবল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সংকটের অজুহাতে অধিদপ্তরের অভিযান চলছে সীমিত পরিসরে।

মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়ায় গত বছর ‘থ্রি স্টার’ নামে একটি ড্রাম চিমনি ইটভাটা গড়ে ওঠে। কালাবদর নদের ভাঙনে এ বছর কিছুটা দূরে ভাটাটি সরিয়ে পুনরায় চালু করা হয়েছে। স্থানীয়রা জানান, কয়েক দিন আগে ভাটার চুল্লিতে আগুন দিয়ে ইট পোড়ানো শুরু হয়েছে। অথচ এ ভাটা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন।

‘থ্রি স্টার’ ভাটার মালিক জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের আমির আনিচুর রহমান স্বীকার করেছেন, পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করেই তিনি অবৈধ ইটভাটাটি পরিচালনা করছেন।

হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে ২০১৩ সাল থেকে ‘লামিয়া ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটা চালু রয়েছে। মালিক ফরিদ ব্যাপারীও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করার কথা জানান। তাঁর ভাষ্যমতে, বৈধতার কাগজপত্র তৈরি করতে পরিবেশ অধিদপ্তরে যে খরচ ও হয়রানি হতে হয়, তার চেয়ে কম টাকায় ম্যানেজ করে ভাটা চালানো যায়। তাই তাঁর মতো অনেকে বৈধতার কাগজপত্র তৈরির ঝামেলায় যান না।

পরিবেশ অধিদপ্তর সম্প্রতি বাবুগঞ্জ ও উজিরপুরে চারটি এবং মুলাদীতে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। জেলার সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন জানান, অধিদপ্তরের ঢাকা কার্যালয় থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীলেরা অবৈধ ইটভাটা সক্রিয় হওয়ার কথা স্বীকার করেছেন। তাঁরা জানান, ম্যাজিস্ট্রেট সংকটের কারণে অভিযান চালাতে পারছেন না।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা: বাহারছড়ায় আহত মাদি হাতির চিকিৎসা শুরু, সঙ্গী ছাড়েনি পুরুষ হাতি
আবহাওয়া ও পরিবেশ

উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা: বাহারছড়ায় আহত মাদি হাতির চিকিৎসা শুরু, সঙ্গী ছাড়েনি পুরুষ হাতি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে লোকালয়ে বন্য হাতির আনাগোনা বেড়েছে। টেকনাফের বাহারছড়ায় ডান পায়ে গুরুতর ক্ষত নিয়ে দুই দিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি মাদ…

বিশ্বে প্রথমবার আইনি অধিকার পেল পেরুর আমাজনের হুলবিহীন মৌমাছি
আবহাওয়া ও পরিবেশ

বিশ্বে প্রথমবার আইনি অধিকার পেল পেরুর আমাজনের হুলবিহীন মৌমাছি

বিশ্বে প্রথমবারের মতো কোনো কীটপতঙ্গ আইনি অধিকার পেয়েছে। পেরুর আমাজন অঞ্চলের হুলবিহীন মৌমাছিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।…

আবহাওয়া ও পরিবেশ

আজ রাতে আকাশে লিওনিড উল্কাবৃষ্টির চূড়া, ঘণ্টায় দেখা যেতে পারে প্রায় ১৫টি উল্কা

বছরের দ্রুততম উল্কাগুলোর কয়েকটি ফিরে আসছে এ সপ্তাহে। লিওনিড উল্কাবৃষ্টি চূড়ায় পৌঁছাবে ১৭ ও ১৮ নভেম্বরের মধ্যবর্তী রাতে।…

ইতিহাসে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড রপ্তানি করেছে রাশিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া: বিশ্লেষণ
আবহাওয়া ও পরিবেশ

ইতিহাসে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড রপ্তানি করেছে রাশিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া: বিশ্লেষণ

১৮৫০ সাল থেকে জীবাশ্ম জ্বালানির রপ্তানি নিয়ে করা এক বিশ্লেষণে দেখা গেছে, ইতিহাসে সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড রপ্তানিকারক তিন দেশ রাশিয়া, সৌদি আর…