…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে যুক্তরাজ্য গেল সংসদীয় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে যুক্তরাজ্য গেল সংসদীয় প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে একটি সংসদীয় প্রতিনিধি দল। ১৫ নভেম্বর রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়।

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে পাঁচ দিনের এই সফরে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশ নেবেন সংসদীয় দলের সদস্যরা।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ।

এ ছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এ. বি. এম. রওশন কবীর।

১৬ থেকে ২০ নভেম্বর যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠিতব্য এ সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় নজরদারি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।

এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

ইউরোপ বিভাগের আরও খবর

কারাগার থেকে পাঠানো রাসেল ব্র্যান্ডের ‘আমি নির্দোষ’ বার্তা নিয়ে তদন্ত শুরু
ইউরোপ

কারাগার থেকে পাঠানো রাসেল ব্র্যান্ডের ‘আমি নির্দোষ’ বার্তা নিয়ে তদন্ত শুরু

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে সাজাপ্রাপ্ত ব্রিটিশ কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ডের কারাগার থেকে পাঠানো একটি বার্তা জরুরি ভিত্তিতে তদন্ত করছে কর্তৃপক্ষ। বা…

ইউরোপ

ফ্রান্সে বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীদের দেশজুড়ে ধর্মঘট, প্যারিসে বড় সমাবেশ

ফ্রান্সে বেতন বৃদ্ধির দাবিতে ইউনিয়নগুলোর ডাকা দেশজুড়ে ধর্মঘটে মঙ্গলবার সরকারি খাতের কর্মীরা বিক্ষোভে নেমেছেন। জীবনযাত্রার মান ও চাপে থাকা সরকারি সেব…

সার্বিয়ায় ১৪ বছরের শাসনের অবসান: সংসদে বসলেন শিক্ষার্থী-সমর্থিত আইনপ্রণেতারা
ইউরোপ

সার্বিয়ায় ১৪ বছরের শাসনের অবসান: সংসদে বসলেন শিক্ষার্থী-সমর্থিত আইনপ্রণেতারা

সার্বিয়ার জাতীয় সংসদে মঙ্গলবার আসন গ্রহণ করেছেন শিক্ষার্থী-সমর্থিত ‘স্টুডেন্ট লিস্ট’-এর আইনপ্রণেতারা। সংসদ ভবনে প্রবেশের সময় শত শত সমর্থক তাঁদের উল…

ইউরোপ

পোল্যান্ডে চিকিৎসককে আটকে রাখার অভিযোগে কট্টর ডানপন্থী আইনপ্রণেতা ব্রাউনের বিরুদ্ধে মামলা

পোল্যান্ডের কট্টর ডানপন্থী ইউরোপীয় পার্লামেন্ট সদস্য গ্রেগর্জ ব্রাউনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন দেশটির প্রসিকিউটরেরা। গর্ভপাত করা এক চিকিৎসককে তিনি…