…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

মার্কিন হামলার অপেক্ষায় থাকবে না ইরান: মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পৌঁছানোর পর তেহরানের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ পৌঁছানোর পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান বলেছে, তারা যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় থাকবে না।

সোমবার (১৬ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। আলজাজিরাকে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় আগে থেকেই অবস্থান করা আরও দুটি বিমানবাহী রণতরির সঙ্গে যুক্ত হয়েছে।

অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় থাকবে না ইরান। তাঁর অভিযোগ, কূটনৈতিক আলোচনার আড়ালে নতুন করে সামরিক অভিযানের প্রস্তুতি নিতে পারে ওয়াশিংটন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র যতই আত্মবিশ্বাসী হোক না কেন, তাদের পরাজয়ের মুখোমুখি হতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি বলেন, তলোয়ার হাতে থাকা ব্যক্তির সামনে আইনের কথা বলো না—কথাটি একজন রোমান সেনাপতির। অথচ শেষ সামরিক অভিযানে তাঁকে শোচনীয় পরাজয় মেনে নিতে হয়। যদিও সংখ্যার বিবেচনায় তিনি এগিয়ে ছিলেন। যুদ্ধক্ষেত্র থেকে তিনি পালিয়ে যান। পরে তাঁর শিরশ্ছেদ করা হয়েছিল।

এ বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করে তেহরান। জাহাজগুলোকে ইরানের অনুমোদিত পথ ব্যবহার করতে হচ্ছে। অনুমতি ছাড়া চলা জাহাজগুলোকে নিয়মিত নিশানা করেছে দেশটি।

এর জবাবে ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। হরমুজ পার হতে তেলবাহী জাহাজগুলোকে সহায়তা করছে মার্কিন বাহিনী। যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এ পথ দিয়ে পরিবাহিত হতো।

সেন্টকম সম্প্রতি দাবি করেছে, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে তারা সব মাইন সরিয়ে ফেলেছে।

এর আগে সেন্টকম গত মাসে জানিয়েছিল, গ্রীষ্মের পর থেকে হরমুজ প্রণালি দিয়ে তারা উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল জ্বালানি তেল রপ্তানিতে সহায়তা করেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক ‘এনএসএ নেট’ হঠাৎ অচল
আমেরিকা

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক ‘এনএসএ নেট’ হঠাৎ অচল

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-এর অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। এ বিষয়ে অবগত একাধিক স…

মেগাস্পিড তদন্তের মধ্যে জাতীয় নিরাপত্তা কমিটি গঠন করল এনভিডিয়া, কংগ্রেসে সাক্ষ্য দেবেন জেনসেন হুয়াং
আমেরিকা

মেগাস্পিড তদন্তের মধ্যে জাতীয় নিরাপত্তা কমিটি গঠন করল এনভিডিয়া, কংগ্রেসে সাক্ষ্য দেবেন জেনসেন হুয়াং

চিপ নির্মাতা এনভিডিয়া মঙ্গলবার ঘোষণা করেছে, প্রতিষ্ঠানটির জাতীয় নিরাপত্তা নীতি তদারকির জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। কমিটির পুরো নাম ন্যাশনাল সিকিউ…

২৬ বছর পর হাম নির্মূলের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, রেকর্ড সংক্রমণ ও মৃত্যুর পর পিএএইচওর সিদ্ধান্ত
আমেরিকা

২৬ বছর পর হাম নির্মূলের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, রেকর্ড সংক্রমণ ও মৃত্যুর পর পিএএইচওর সিদ্ধান্ত

২৬ বছর পর অত্যন্ত সংক্রামক হাম ভাইরাস নির্মূল করার মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। টানা দুই বছর রেকর্ড সংখ্যক সংক্রমণ ও মৃত্যুর পর এই মর্যাদা হারাল দে…

ট্রাম্প প্রশাসনের শিক্ষার্থী ভিসার সময়সীমার নিয়ম বাতিল করলেন বুশনিযুক্ত বিচারক
আমেরিকা

ট্রাম্প প্রশাসনের শিক্ষার্থী ভিসার সময়সীমার নিয়ম বাতিল করলেন বুশনিযুক্ত বিচারক

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) ক্ষমতার সীমা অতিক্রম করেছে বলে রায় দিয়ে ট্রাম্প প্রশাসনের একটি অভিবাসন নিয়ম বাতিল করে দিয়েছেন …