…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

এনভিডিয়া কেলেঙ্কারির কেন্দ্রে থাকা মেগাস্পিড বলল, অ্যালিস হুয়াং ২০২৫ সালেই প্রতিষ্ঠান ছেড়েছেন

নিজস্ব প্রতিবেদক

এনভিডিয়াকে ঘিরে আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির অভিযোগের কেন্দ্রে থাকা প্রতিষ্ঠান মেগাস্পিড নিশ্চিত করেছে, প্রযুক্তি নির্বাহী অ্যালিস হুয়াং গত বছরই প্রতিষ্ঠানটি ছেড়ে গেছেন।

সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানিটি রোববার এক বিবৃতিতে জানায়, অ্যালিস হুয়াং ২০২৫ সালের ৩০ আগস্ট তার নির্বাহী পদ ছেড়ে যান এবং এরপর থেকে প্রতিষ্ঠানটিতে তার কোনো পদ নেই। বিবৃতিতে বলা হয়, ‘মেগাস্পিড মিজ হুয়াংয়ের ব্যক্তিগত ও একান্ত বিষয়ে মন্তব্য করে না।’

প্রতিষ্ঠানটি গণমাধ্যমের কিছু প্রতিবেদনেরও প্রতিবাদ করেছে। তাদের দাবি, এসব প্রতিবেদনে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে এমন অভিযোগ তোলা হয়েছে, যার পক্ষে ‘যাচাইযোগ্য প্রমাণ নেই’। মেগাস্পিড জানিয়েছে, পুঙ্খানুপুঙ্খ অভ্যন্তরীণ তদন্তের জন্য তারা বাইরের আইনি পরামর্শক নিয়োগ করেছে।

মেগাস্পিড ক্যালিফোর্নিয়াভিত্তিক এনভিডিয়ার তৈরি গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের (জিপিইউ) বড় ক্রেতা। এসব জিপিইউ অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রশিক্ষণ ও পরিচালনায় ব্যবহৃত হয়। উচ্চক্ষমতার চিপ যেন চীনে না পৌঁছায়, তা ঠেকাতে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানটি মেনে চলছে কি না—তা নিয়ে যাচাই-বাছাইয়ের মুখে রয়েছে মেগাস্পিড।

সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দক্ষিণ-পূর্ব এশীয় দেশের ডেটা সেন্টারগুলো আইনগতভাবেই উচ্চক্ষমতার এনভিডিয়া চিপ আমদানি করতে পারে। তবে মার্কিন কর্তৃপক্ষের দীর্ঘদিনের সন্দেহ, চীনা এআই ডেভেলপারদের পক্ষে অবৈধ চিপ পাচারের কেন্দ্র হিসেবে এই অঞ্চল ব্যবহৃত হচ্ছে।

মেগাস্পিডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান তান ইয়ং পং বৃহস্পতিবার বলেন, প্রতিষ্ঠানটি একটি শীর্ষস্থানীয় মার্কিন আইন প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে, যারা প্রতিষ্ঠানটির সব জিপিইউর ‘ব্যাপক হিসাব’ করবে এবং রপ্তানি নিয়ন্ত্রণ মেনে চলার চর্চা যাচাই করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে জেনসেন হুয়াংকে লক্ষ্য করে গুপ্তচর অভিযানে যুক্ত ছিলেন। জেনসেন হুয়াং বৃহস্পতিবার এনভিডিয়ার প্রধান নির্বাহী, প্রেসিডেন্ট ও বোর্ড সদস্যের পদ থেকে সরে দাঁড়িয়েছেন; বোর্ডের তদন্ত চলার মধ্যেই তিনি পদ ছেড়েছেন।

বেইজিং এসব অভিযোগ অস্বীকার করেছে। চীনের ভাষায়, অভিযোগগুলো ‘সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমাননির্ভর এবং চীনকে হেয় ও কলঙ্কিত করার উদ্দেশ্যে তোলা হয়েছে’। অ্যালিস হুয়াং নিজে এসব অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সিঙ্গাপুরের কর্তৃপক্ষ সার্ভার কেনা নিয়ে মিথ্যা ঘোষণা দেওয়ার সন্দেহে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে। কর্তৃপক্ষ গত সপ্তাহে জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে এর আগে আট মাসের জন্য অ্যালিস হুয়াংয়ের পাসপোর্ট জব্দ করা হয়েছিল।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, তদন্তকারীদের কাছে নিজের ভূমিকা ছোট করে দেখাতে ভুল তথ্য দিয়েছেন বলে নিশ্চিত হওয়ার পর হুয়াংকে দেশে পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মেগাস্পিড ও আরও ছয় ব্যক্তির বিরুদ্ধে পুলিশের তদন্ত চলমান রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

নয়াদিল্লিতে ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়া ২০২৬-এ পাঁচটি গোল্ড জিতল বিকাশ

এশিয়ার আঞ্চলিক মার্কেটিং ও কমিউনিকেশনস বিষয়ক অ্যাওয়ার্ড ‘আরএমএআই ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়া ২০২৬’-এ পাঁচটি ক্যাটাগরিতে সর্বোচ্চ সম্মাননা পেয়েছে দেশ…

প্রযুক্তি

এআই সেবা বাড়াতে ডিজিটএক্সের সঙ্গে চুক্তি করল বাংলালিংকের ডিজিটাল ব্র্যান্ড রাইজ

নিজেদের প্ল্যাটফর্মে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করতে এআই প্রযুক্তি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটএক্সের সঙ্গে চুক্তি করেছে …

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নিজের সার্চ সাম্রাজ্য বাঁচাতে লড়ছে গুগল
প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নিজের সার্চ সাম্রাজ্য বাঁচাতে লড়ছে গুগল

সার্চ ইঞ্জিন দিয়ে বিশ্বের তথ্য খোঁজার পদ্ধতি বদলে দিয়ে গুগল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়েছিল। এখন কৃত্রিম বুদ্ধিমত্তানির্…

ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০ মিনিটে ব্যর্থ ভালকান রকেট, ধ্বংস হলো অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট
প্রযুক্তি

ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০ মিনিটে ব্যর্থ ভালকান রকেট, ধ্বংস হলো অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে রোববার উৎক্ষেপণের পর ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) একটি ভালকান রকেট।…