ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০ মিনিটে ব্যর্থ ভালকান রকেট, ধ্বংস হলো অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে রোববার উৎক্ষেপণের পর ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) একটি ভালকান রকেট।
কোম্পানিটি জানিয়েছে, উড্ডয়নের প্রায় ১০ মিনিটের মাথায় রকেটটিতে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে এবং অভিযানটি ব্যর্থতায় শেষ হয়।
এই রকেটে করে কক্ষপথে পাঠানোর কথা ছিল অ্যামাজনের ৪০টি ইন্টারনেট স্যাটেলাইট, কিন্তু ব্যর্থতার কারণে সেগুলো কক্ষপথে পৌঁছাতে পারেনি বলে কোম্পানিটি জানিয়েছে।
স্যাটেলাইটগুলো অ্যামাজনের পরিকল্পিত নেটওয়ার্কের অংশ ছিল, যার মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ার কথা রয়েছে।
এই উৎক্ষেপণটি ছিল সেই কয়েক ডজন ফ্লাইটের একটি, যেগুলো নিজের স্যাটেলাইট মোতায়েনের জন্য ইউএলএর কাছ থেকে কিনেছে অ্যামাজন।



