…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আমেরিকা › খবর
আমেরিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ব্যর্থ হলে চীনা গাড়ি নির্মাতাদের সঙ্গে কাজ করতে পারে কানাডা: কার্নি

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ব্যর্থ হলে চীনা গাড়ি নির্মাতাদের সঙ্গে কাজ করতে পারে কানাডা: কার্নি
ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনায় উত্তর আমেরিকার সমন্বিত গাড়ি শিল্প রক্ষা করা না গেলে তার দেশ চীনা গাড়ি নির্মাতাদের দিকে ঝুঁকতে পারে।

সোমবার কম্বোডিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কার্নি এ মন্তব্য করেন। চলতি সপ্তাহে চীনের শেনজেনে চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে, যেখানে গাড়ি উৎপাদন নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। এপেক সম্মেলনের আগেই কার্নির এ বক্তব্য এলো।

কার্নি বলেন, ‘বিশ্বের সেরা গাড়ি শ্রমিক আমাদের দেশে আছেন, এবং আমরা চাই তারা উত্তর আমেরিকার সমন্বিত বাজারে পুরোপুরি কাজের সুযোগ পান।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য পদক্ষেপের কারণে সেই বাজার এখন আগের চেয়ে কম সমন্বিত হয়ে পড়েছে।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাই তার অগ্রাধিকার। তবে সেই আলোচনার ফলাফলের ওপর নির্ভর করবে কানাডা ইউরোপীয়, চীনা বা জাপানি গাড়ি নির্মাতাদের নিয়ে বিকল্প পথে যাবে কি না। এর আগের দিন ফিলিপাইনের ম্যানিলায় কার্নি বলেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে যেকোনো বাণিজ্য চুক্তিতে কানাডার টেকসই গাড়ি শিল্প থাকতেই হবে।

চীনা বিনিয়োগ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় চাপের হাতিয়ার কি না—এমন প্রশ্নের জবাবে কার্নি বলেন, ‘এটা চাপের হাতিয়ার নয়। তবে এটা কর্ম ও প্রতিক্রিয়া।’ তিনি আরও বলেন, ‘কানাডা যেকোনোভাবেই এগিয়ে যাবে।’

ফোর্ড, জেনারেল মোটরস ও স্টেলান্টিস—এই ‘ডেট্রয়েট থ্রি’ কোম্পানির কারখানা রয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোজুড়ে। একটি গাড়ি তৈরির আগে এর যন্ত্রাংশ কখনো কখনো কয়েকবার সীমান্ত পাড়ি দেয়। ট্রাম্প বারবার গাড়ি নির্মাতাদের কানাডা থেকে উৎপাদন যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়ার চাপ দিয়ে আসছেন।

কার্নি বলেন, যেকোনো চীনা বিনিয়োগে কানাডায় উল্লেখযোগ্য উৎপাদন থাকতেই হবে; শুধু আমদানি করা যন্ত্রাংশ জোড়া দিলে চলবে না। তার ভাষায়, ‘এটা শুধু কিট কার নিয়ে নয়। এর সঙ্গে উৎপাদনের বিষয়টি থাকতেই হবে।’ তিনি বলেন, এতে যথাযথ শ্রমমান, উৎপাদন কারখানা এবং সময়ের সঙ্গে বিস্তৃত দেশীয় সরবরাহ শৃঙ্খল থাকতে হবে, যার মধ্যে বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত কানাডার গুরুত্বপূর্ণ খনিজও রয়েছে।

গত জানুয়ারির এক চুক্তিতে কানাডা চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ১ শতাংশে নামিয়ে আনে। প্রাথমিকভাবে বছরে সর্বোচ্চ ৪৯ হাজার গাড়ি ঢুকতে পারবে, সময়ের সঙ্গে এই সীমা বাড়বে। বিনিময়ে চীন ক্যানোলাসহ কানাডার কৃষিপণ্যের ওপর শুল্ক কমাতে সম্মত হয়। কার্নি তখন বলেছিলেন, এই চুক্তি কানাডার গাড়ি শিল্পে চীনা বিনিয়োগ আকৃষ্ট করবে এবং কর্মসংস্থান তৈরি করবে বলে তিনি আশা করেন।

তবে এই চুক্তির সমালোচনা করেছেন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। তার প্রদেশই কানাডার গাড়ি শিল্পের কেন্দ্র। ফোর্ড সতর্ক করে বলেছেন, চীনা বৈদ্যুতিক গাড়ি ঢুকতে দিলে কানাডার চাকরি হুমকিতে পড়তে পারে এবং যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকারও ঝুঁকিতে পড়তে পারে।

ট্রাম্পের শুল্ক কানাডার গাড়ি শিল্পকে বিপর্যস্ত করেছে, কারণ এই শিল্প সীমান্তজুড়ে উৎপাদনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সম্প্রতি স্টেলান্টিস পরিকল্পিত জিপ কম্পাসের উৎপাদন অন্টারিওর ব্র্যাম্পটন থেকে ইলিনয়ে সরিয়ে নেওয়ার পর এবং বন্ধ থাকা কানাডীয় অ্যাসেম্বলি কারখানা বিক্রিতে সম্মত হওয়ার পর কানাডা কোম্পানিটির বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে।

কার্নি শনিবার বলেন, তিনি ট্রাম্প ও জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন এবং দুই দেশ সম্ভাব্য বাণিজ্য চুক্তির দিকে অগ্রগতি করছে, যদিও মতপার্থক্য এখনো রয়ে গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আমেরিকা বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক ‘এনএসএ নেট’ হঠাৎ অচল
আমেরিকা

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক ‘এনএসএ নেট’ হঠাৎ অচল

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-এর অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। এ বিষয়ে অবগত একাধিক স…

মেগাস্পিড তদন্তের মধ্যে জাতীয় নিরাপত্তা কমিটি গঠন করল এনভিডিয়া, কংগ্রেসে সাক্ষ্য দেবেন জেনসেন হুয়াং
আমেরিকা

মেগাস্পিড তদন্তের মধ্যে জাতীয় নিরাপত্তা কমিটি গঠন করল এনভিডিয়া, কংগ্রেসে সাক্ষ্য দেবেন জেনসেন হুয়াং

চিপ নির্মাতা এনভিডিয়া মঙ্গলবার ঘোষণা করেছে, প্রতিষ্ঠানটির জাতীয় নিরাপত্তা নীতি তদারকির জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। কমিটির পুরো নাম ন্যাশনাল সিকিউ…

২৬ বছর পর হাম নির্মূলের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, রেকর্ড সংক্রমণ ও মৃত্যুর পর পিএএইচওর সিদ্ধান্ত
আমেরিকা

২৬ বছর পর হাম নির্মূলের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, রেকর্ড সংক্রমণ ও মৃত্যুর পর পিএএইচওর সিদ্ধান্ত

২৬ বছর পর অত্যন্ত সংক্রামক হাম ভাইরাস নির্মূল করার মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। টানা দুই বছর রেকর্ড সংখ্যক সংক্রমণ ও মৃত্যুর পর এই মর্যাদা হারাল দে…

ট্রাম্প প্রশাসনের শিক্ষার্থী ভিসার সময়সীমার নিয়ম বাতিল করলেন বুশনিযুক্ত বিচারক
আমেরিকা

ট্রাম্প প্রশাসনের শিক্ষার্থী ভিসার সময়সীমার নিয়ম বাতিল করলেন বুশনিযুক্ত বিচারক

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) ক্ষমতার সীমা অতিক্রম করেছে বলে রায় দিয়ে ট্রাম্প প্রশাসনের একটি অভিবাসন নিয়ম বাতিল করে দিয়েছেন …