…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ

নিজস্ব প্রতিবেদক
আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ
ছবি: সংগৃহীত

প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে ঢুকেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

গতকাল রোববার রাতে তাঁরা সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দলটির সভানেত্রী ও জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন।

প্রথমে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সেখানে দাঁড়িয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

শপথে নেতা-কর্মীরা বলেন, যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনাকে বাংলার বুকে ফিরিয়ে আনতে পারবেন, ততক্ষণ তাঁদের সংগ্রাম চলবে। তাঁকে ফিরিয়ে আনতে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করবেন তাঁরা।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেদিনও তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।

পৌর যুবলীগের নেতা নুরুল ইসলাম নেতা-কর্মীদের শপথবাক্য পাঠ করান বলে জানা গেছে।

পরে পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামানের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর দীর্ঘদিন সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখে প্রশাসন। কমপ্লেক্সের তিনটি ফটকে পুলিশ মোতায়েনসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

এদিকে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জে আওয়ামী লীগ অরাজকতা তৈরির চেষ্টা করলে সরকার কঠোর হবে বলে জানানো হয়েছে।

রোববার টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী উপপরিদর্শককে কুপিয়ে জখম এবং বিএনপি নেতার বাসায় আগুন দেওয়ার ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহার করেছে সরকার।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গ্লোবাল শিল্ড কর্মসূচিতে প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ, জানালেন ড. সাইমুম পারভেজ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পে…

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
জাতীয়

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন দেওয়ার পর গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জি…

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
জাতীয়

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার ভেতরে এসব আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাব…

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস
জাতীয়

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

গাজীপুর শহরের জোরপুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ…