…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

বার্নে পার্লামেন্ট ভবনের সামনে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শত শত পুরুষের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
বার্নে পার্লামেন্ট ভবনের সামনে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শত শত পুরুষের সমাবেশ
ছবি: সংগৃহীত

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সুইজারল্যান্ডের শত শত পুরুষ। স্থানীয় সময় শনিবার রাজধানী বার্নে পার্লামেন্ট ভবনের সামনে ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পুরুষ’ শীর্ষক এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কিশোর ও তরুণদের মধ্যে অনলাইনে নারীবিদ্বেষের ব্যাপক বিস্তার নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ আয়োজন করা হয়। আয়োজকদের মতে, নারীবিদ্বেষের বিরুদ্ধে পুরুষদের আরও শক্তিশালী পাল্টা বক্তব্য তুলে ধরতে হবে। নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বিদ্বেষ মোকাবিলায় পুরুষদের আরও কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

আয়োজকেরা বলেন, ডানপন্থী ‘ম্যানোস্ফিয়ার’ বা পুরুষতান্ত্রিক অনলাইন বলয়ের মাধ্যমে এসব নারীবিদ্বেষী দৃষ্টিভঙ্গি ছড়ানো হচ্ছে। এটি অনলাইন ফোরাম ও প্রভাবশালীদের একটি শিথিল নেটওয়ার্ক, যেখানে পুরুষের শ্রেষ্ঠত্ব এবং নারীবাদের প্রতি বিদ্বেষ প্রচার করা হয়।

‘মেনার’ নামের একটি সংগঠনের সঙ্গে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করেন সমাজকর্মী ক্রিস্টোফ গোস্তেলি। তিনি বলেন, ‘আমরা পুরুষেরাও সমস্যার অংশ। আর সমস্যাটি হলো নারী ও “কুইয়ার” (ভিন্নধর্মী যৌন ও লিঙ্গ পরিচয়ের মানুষ) জনগোষ্ঠীর প্রতি সহিংসতা।’

৪২ বছর বয়সী এই সমাজকর্মী আরও বলেন, ‘এ কারণেই আমাদের অবস্থান স্পষ্ট করা জরুরি। আমাদের বলতে হবে, আমরা আর সমস্যার অংশ হতে চাই না; বরং সমাধানের অংশ হতে চাই।’

জুরিখ বিশ্ববিদ্যালয় এবং সুইজারল্যান্ডের পুরুষ ও পিতাদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত জোট মেনকেয়ারের একাডেমিক ও অধিকারবিষয়ক একটি গবেষণায় দেখা গেছে, ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষ উত্তরদাতাদের অর্ধেকের মধ্যে ‘পুরুষত্বের সীমাবদ্ধ ও আধিপত্যবাদী ধারণা’ রয়েছে। গত জুনে প্রকাশিত ওই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে এমন উদ্বেগও দেখা গেছে যে ‘প্রকৃত পুরুষেরা সমাজে ক্রমেই প্রান্তিক হয়ে পড়ছেন’।

সহিংসতাকে উৎসাহিত করে এমন পুরুষত্বের আদর্শ নিয়ে পদ্ধতিগত ও সমাজব্যাপী আলোচনা শুরুর সুপারিশ করা হয়েছে গবেষণাটিতে। বলা হয়েছে, এ আলোচনা শুরু করতে হবে স্কুল থেকে।

এ মাসের শুরুতে নারীদের বিরুদ্ধে অনলাইনে সহিংস ও হয়রানিমূলক আচরণের বিপদ নিয়ে আয়োজিত এক সম্মেলনে অংশ নেন সুইজারল্যান্ডের বিচারমন্ত্রী বিট ইয়ান্স। ২ নভেম্বর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশটিতে সংঘটিত সহিংস অপরাধের পাঁচটির মধ্যে চারটির জন্য দায়ী পুরুষেরা। আর ধর্ষণের ঘটনায় এই হার ‘৯৯ শতাংশ পর্যন্ত’।

ইয়ান্স বলেন, ‘সব পুরুষ এমন নন। কিন্তু আমাদের এটাও স্বীকার করতে হবে, প্রায় সব ক্ষেত্রেই অপরাধী পুরুষ। পুরুষের সহিংসতা প্রথম আঘাত দিয়ে শুরু হয় না; শুরু হয় অবমাননাকর মন্তব্য দিয়ে। আমাদের প্রত্যেক পুরুষেরই দায়িত্ব রয়েছে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

ইউরোপ বিভাগের আরও খবর

কারাগার থেকে পাঠানো রাসেল ব্র্যান্ডের ‘আমি নির্দোষ’ বার্তা নিয়ে তদন্ত শুরু
ইউরোপ

কারাগার থেকে পাঠানো রাসেল ব্র্যান্ডের ‘আমি নির্দোষ’ বার্তা নিয়ে তদন্ত শুরু

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে সাজাপ্রাপ্ত ব্রিটিশ কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ডের কারাগার থেকে পাঠানো একটি বার্তা জরুরি ভিত্তিতে তদন্ত করছে কর্তৃপক্ষ। বা…

ইউরোপ

ফ্রান্সে বেতন বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীদের দেশজুড়ে ধর্মঘট, প্যারিসে বড় সমাবেশ

ফ্রান্সে বেতন বৃদ্ধির দাবিতে ইউনিয়নগুলোর ডাকা দেশজুড়ে ধর্মঘটে মঙ্গলবার সরকারি খাতের কর্মীরা বিক্ষোভে নেমেছেন। জীবনযাত্রার মান ও চাপে থাকা সরকারি সেব…

সার্বিয়ায় ১৪ বছরের শাসনের অবসান: সংসদে বসলেন শিক্ষার্থী-সমর্থিত আইনপ্রণেতারা
ইউরোপ

সার্বিয়ায় ১৪ বছরের শাসনের অবসান: সংসদে বসলেন শিক্ষার্থী-সমর্থিত আইনপ্রণেতারা

সার্বিয়ার জাতীয় সংসদে মঙ্গলবার আসন গ্রহণ করেছেন শিক্ষার্থী-সমর্থিত ‘স্টুডেন্ট লিস্ট’-এর আইনপ্রণেতারা। সংসদ ভবনে প্রবেশের সময় শত শত সমর্থক তাঁদের উল…

ইউরোপ

পোল্যান্ডে চিকিৎসককে আটকে রাখার অভিযোগে কট্টর ডানপন্থী আইনপ্রণেতা ব্রাউনের বিরুদ্ধে মামলা

পোল্যান্ডের কট্টর ডানপন্থী ইউরোপীয় পার্লামেন্ট সদস্য গ্রেগর্জ ব্রাউনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন দেশটির প্রসিকিউটরেরা। গর্ভপাত করা এক চিকিৎসককে তিনি…