…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, চলতি বছরে মোট মৃত্যু ১ হাজার ৩১৮, এক দিনে শনাক্ত ১৭৩

নিজস্ব প্রতিবেদক
হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, চলতি বছরে মোট মৃত্যু ১ হাজার ৩১৮, এক দিনে শনাক্ত ১৭৩
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

একই সময়ে নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ১৭৩ জন এবং হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৫০৯ জনের।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৪৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

এরপর সিলেট বিভাগে মারা গেছে ২১৪ জন, চট্টগ্রামে ১২২ জন, ময়মনসিংহে ৯৪ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৫৮ জন ও রংপুর বিভাগে ১৮ জন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের প্রায় অর্ধেক পদই শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের মোট ১৩ হাজার ৩৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছ…

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৩
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।…

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে ভিন্নতা পেলেন গবেষকেরা, ব্যক্তিগত চিকিৎসার পথ খুঁজছেন
স্বাস্থ্য

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে ভিন্নতা পেলেন গবেষকেরা, ব্যক্তিগত চিকিৎসার পথ খুঁজছেন

যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে এমন কিছু ভিন্নতা পাওয়া গেছে, যা থেকে বোঝা যেতে পারে কেন এই ক্যা…

ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের মঞ্জুরি দিল জনপ্রশাসন মন্ত্রণালয়
স্বাস্থ্য

ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের মঞ্জুরি দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

রাজধানীর ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কলেজটি …