…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী ফারেস নিহত, আরেক আরোহী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাসী ফারেস নিহত, আরেক আরোহী গুরুতর আহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মোহাম্মদ ফারেস (২০) নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহত মোহাম্মদ ফারেস লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহাজী পাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের বাসটি ও চট্টগ্রাম শহর থেকে আসা মোটরসাইকেলটি কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক ফারেস।

কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মোটরসাইকেল আরোহী একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন এবং অপরজন মারাত্মক আহত। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। উভয়ের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে জানতে পেরেছি।’

পটিয়া হাইওয়ে থানা পুলিশের এএসআই বেলাল উদ্দিন জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পলাতক রয়েছেন। তিনি বলেন, তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

চট্টগ্রাম–নাজিরহাট রুটে কমিউটার ট্রেন চালু, দিনে চলবে দুই জোড়া; সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

চট্টগ্রাম–নাজিরহাট রেলপথে লোকাল ট্রেনের পরিবর্তে কমিউটার ট্রেন চালু হয়েছে। এখন থেকে প্রতিদিন এই রুটে দুই জোড়া ট্রেন চলাচল করবে।…

জাতীয়

গ্লোবাল শিল্ড কর্মসূচিতে প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ, জানালেন ড. সাইমুম পারভেজ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পে…

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
জাতীয়

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন দেওয়ার পর গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জি…

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
জাতীয়

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার ভেতরে এসব আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাব…